শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে পানিবন্দি মানুষের মাঝে ত্রাণ বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৯ জুলাই, ২০২০
  • ৬২২ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে উপজেলা প্রশাসন এর উদ্যোগে কাগাপাশা ইউনিয়নে পানিবন্দি মানুষের মধ্যে ত্রাণ বিতরণ এবং গরীব অসহায় জেলেদের নিরাপদে মৎস্য আহরণের জন্যে লাইফ জ্যাকেট বিতরণ করেছেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। গতকাল শনিবার ১৮ জুলাই সকালে বানিয়াচং উপজেলা প্রশাসনের উদ্যোগে ৬নং কাগাপাশা ইউনিয়নের মকার হাওরের নিরাপদে মৎস্য আহরনের জন্য জেলেদেরকে লাইফ জ্যাকেট ও বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। কাগাপাশা ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের দুই শতাধিক ঘরবাড়ি বন্যার পানিতে তলিয়ে গেছে। ইছবপুর, কাগাপাশা, বাগাগাতা, মকা অলিমপুর, চমকপুর, হালিমপুর, গাজীপুর, সরলীহাটিসহ বিভিন্ন গ্রামের ৩শতাধিক পরিবারের লোকজনকে এ সময় ত্রাণ দেওয়া হয়। ত্রাণের মধ্যে রয়েছে চাল, ডাল, চিনি, দুধ, তেল, চিড়া-মুড়ি সহ শুকনো খাবার।
এ সময় হবিগঞ্জ জেলা প্রশাসক কামরুল হাসান বলেন, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ত্রাণ উপহার নিয়ে এসেছি। আপনারা হতাশ হবেন না। ত্রাণ যদি আরও প্রয়োজন হয় তাহলে আমরা আপনাদের কাছে পৌছে দিব। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালে কেউ অনাহারে মারা যাবে না। আমরা আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব। বেলা ১২টা পর্যন্ত ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন বানিয়াচং উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাসুদ রানা, সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান ঊর্মি, ইউপি চেয়ারম্যান এরশাদ আলী, দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার রাশেদ আহমদ খান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com