রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

বানিয়াচঙ্গে মায়ের সাক্ষীতে মাদকসেবী পুত্রের কারাদন্ড

  • আপডেট টাইম শুক্রবার, ১৭ জুলাই, ২০২০
  • ৬১৯ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ গর্ভধারীনি মায়ের সাক্ষীতে মাদকদ্রব্য সেবন এবং মাদক রাখার অপরাধে বানিয়াচঙ্গের ইকরাম গ্রামে এক ব্যক্তিকে ৬মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। ভ্রাম্যমান আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে এ কারাদন্ড প্রদান করেন। দন্ডপ্রাপ্ত মানিক মিয়া ইকরাম গ্রামের মৃত মহরম আলীর ছেলে। ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ইফফাত আরা জামান উর্মি। ১৬ জুলাই বৃহস্পতিবার সন্ধা ৬টার সময় উপজেলার ইকরাম গ্রামে মাদকদ্রব্য সেবন এবং মাদক রাখার অপরাধে মানিক মিয়া (২০) কে গ্রেফতার করে পুলিশ। পরে তাৎক্ষনিক এলাকার জনতার সামনে সহকারী কমিশনার (ভূমি) ইফফাত আরা জামান উর্মি ভ্রাম্যমান আদালতে পরিচালনা করে ওই যুবককে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালতকে সহযোগিতা করেন বানিয়াচং থানার এস আই (নিঃ) সোহেল আহম্মেদ এবং সুজাতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ধ্রুবেশ চক্রবর্ত্তীসহ সঙ্গীয় ফোর্স।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com