রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে মসজিদ ভাঙার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাপা ক্ষোভ

  • আপডেট টাইম সোমবার, ১৩ জুলাই, ২০২০
  • ৫২৫ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলার রসুলপুর গ্রামে প্রতিষ্ঠিত রসুলপুর জামে মসজিদটি কিছু স্বার্থন্বেষী মহল ভেঙ্গে গুড়িয়ে দিয়েছে। এ নিয়ে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে মসজিদের ভূমিদাতা রসুলপুর গ্রামের মজিবুল ইসলাম বাদী হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবপুর বরাবরে লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগ সূত্রে জানা যায়, প্রয় ৪০ বছর পূর্বে এলাকার জনসাধারণ নামাজ এবাদত করার স্বার্থে ৫ শতক জমির উপর এলাকাবাসীর সম্মিলিতভাবে রসুলপুর জামে মসজিদ প্রতিষ্ঠা করেন। এরপর প্রায় চল্লিশ বছর যাবত এলাকাবাসী মসজিদে নামাজ আদায় করে আসছেন। গত শুক্রবার বাদ জুমা পূর্বপরিকল্পিতভাবে হবিবপুর গ্রামের হামিদ আলী, রসুলপুর গ্রামের শাহিন মিয়া ও আফজলপুর গ্রামের আব্দুল হামিদ এর নেতৃত্বে বেশ কিছু লোক পাকা দেয়ালের উপর টিনশেড মসজিদের দেয়াল ভেঙ্গে টিনের চালা সহ প্রায় ৪ ল টাকার মালামাল তারা নিয়ে যায় বলে অভিযোগে উল্লেখ করা হয়। এতে করে এলাকার ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে চাপা ােভের সৃষ্টি হয়েছে। যেকোনো সময় অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছেন এলাকাবাসী।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com