বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

জেলা সচেতন নাগরিক কমিটির মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

  • আপডেট টাইম শনিবার, ১১ জুলাই, ২০২০
  • ৪৪৫ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ জেলা সচেতন নাগরিক কমিটির উদ্যোগে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়েছে। গত ৯ জুলাই বৃহস্পতিবার বিকাল ৫টায় আজমিরিগঞ্জ উপজেলার শিবপাশা বাজারে করোনা সংক্রমন রোধকল্পে জনসচেতনতামূলক প্রচার সভা অনুষ্ঠিত হয়।
জেলা কমিটির আহ্বায়ক চৌধুরী মিসবাহুল বারী লিটনের সভাপতিত্বে এবং জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক সাংবাদিক শরীফ চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত প্রচার সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন করোনা- ভাইরাস প্রতিরোধে সচেতন নাগরিক কমিটি হবিগঞ্জ জেলা কমিটির সদস্য সচিব ফরহাদ আহমেদ চৌধুরী? অতিথি হিসেবে বক্তব্য রাখেন- শিবপাশা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আলমগীর হোসেন, এলাকার বিশিষ্ট মুরুব্বি ডাঃ নুরুল হক, রাজনীতিবিদ ফজলে নকীব মাখন, সাবেক সেনা সদস্য সামায়ুন বখতিয়ার, বাজার কমিটি সাধারণ সম্পাদক শরিফ উদ্দিন, প্রভাষক আতাউর রহমান চৌধুরী, এলাকার মুরব্বী আব্দুল আওয়াল, লায়েখ মিয়া, আজমিরিগঞ্জ উপজেলা সিএনজি শ্রমিক নেতা লুৎফুর রহমান, আব্দুস সালাম, মিনু মিয়া, দুলাল মিয়া, অলিউর লস্কর, মাহিনুর চৌধুরী প্রমুখ। পরে জনসাধারন ও সিএনজি পরিবহন শ্রমিকদের মাঝে ২০০ পিস মাস্ক এবং ১০০ পিস হ্যান্ড স্যানিটাইজার বিতরণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com