বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

নবীগঞ্জে গভীর রাতে আগুন ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি

  • আপডেট টাইম শনিবার, ১৩ জুন, ২০২০
  • ৫৩২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর গ্রামে গত বৃহস্পতিবার গভীর রাতে একটি বাড়ীতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আগুনে গরু, ছাগল, হাস, মুরগি, ধান, চালসহ ঘর পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
সরেজমিন গিয়ে জানা যায়, উপজেলার রাইয়াপুর আদর্শ গ্রামের বাসিন্দা হাজী মোস্তফা কামালের বাড়ীতে বৃহস্পতিবার রাতে বাড়ীর সবাই রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন। রাত অনুমান ২টার দিকে হঠাৎ বাড়ির লোকজন বাংলো ঘরের বিল্ডিংয়ে আগুন পান। বাড়ীর লোকজন ঘর থেকে বের হয়ে দেখেন চারিদিকে শুধু আগুন আর আগুন। তাদের শোর চিৎকারে গ্রামের শত শত লোকজন উপস্থিত হয়ে আগুন নেভানোর চেষ্টা করেছেন। ততক্ষনে পুরো ঘর ভষ্মিভুত হয়ে যায়। গ্রামবাসীর আপ্রান চেষ্টায় মেইন ঘর আগুন থেকে রক্ষা পেয়েছে। আগুনে পুড়ে ওই ঘরে থাকা ১টি গরু, ১ ছাগল, ৭০/৮০ হাস মুরগি পুড়ে ছাই হয়েছে। আরো ৫টি গরু আগুনে জ্বলসে গেছে। এ ছাড়া ১৫০মন শুকনো ধান, ২০ মন চাল, পানির মেশিন, মটর, সেলাই মেশিন, ঘরের সমস্ত আসবাবপত্র পুরো বিল্ডিং পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে ১৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে বাড়ির লোকজন দাবী করছেন। ঘটনার খবর পেয়ে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমদের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
এদিকে আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক ক্বাজী ওবাদুল কাদের হেলাল, ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ, নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ সরওয়ার শিকদারসহ অনেকেই। এ ব্যাপারে বাড়ীর গৃহকর্তা মোস্তফা কামাল জানান, আমার মেয়ের জামাই কুর্শী গ্রামের আমেরিকা প্রবাসী মখছদ মিয়ার ছেলে মিজান আহমদের সাথে মেয়ের নিকট যৌতুক চাওয়ার নিয়ে বিরোধ চলছে। বর্তমানে আমার মেয়ে আমার বাড়ীতেই অবস্থান করছে। এ অবস্থায় মেয়ের জামাই মিজান ক্ষিপ্ত হয়ে আমি আমার মেয়েসহ পরিবারের সবাইকে বিভিন্নভাবে হুমকি ধামকি দিয়ে আসছিল। ওই দিন রাতেও মিজান তার সাথে অজ্ঞাতনামা আরো ২ যুবককে নিয়ে আমাদের বাড়ীর আশেপাশে ঘুরাঘুরি করতে দেখা গেছে। ইনাতগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বজলুর রশিদ বলেন, খুবই দুঃখজনক ও মর্মান্তিক ঘটনা। সুষ্ট তদন্ত করে প্রকৃত অপরাধিদের গ্রেফতার করার জন্য প্রশাসনের কাছে অনুরোধ করছি। এ ব্যাপারে নবীগঞ্জ থানার এস আই সম্রাট আহমদ বলেন, অভিযোগ দেয়া হলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com