বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

ইউনাইটেড নবীগঞ্জ এর উদ্যোগে ১৫০টি পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ১৭ মে, ২০২০
  • ৪৩৭ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনা ভাইরাসের এই দুর্যোগ মুহূর্তে ঈদুল ফিতর কে সামনে রেখে চতুর্থ ধাপে ইউনাইটেড নবীগঞ্জ এর উদ্যোগে পৌরসভায় ১৫০টি কর্মহীন গরিব অসহায় পরিবারের মাঝে খাদ্য সামগ্রী ও উপহার বিতরণ করা হয়। এই উদ্যোগে সম্পূর্ণ অনুদান দিয়েছেন নবীগঞ্জ পৌরসভার সাবেক মেয়র অধ্যাপক তোফাজ্জল হোসেন চৌধুরী এবং তার পরিবার। ইউনাইটেড নবীগঞ্জ প্রতিষ্টাতা সদস্য আকমল হোসেন আজাদ টিটু, তপন দাশ, মোঃ আলমগীর মিয়া, মোঃ বাবলু মিয়া, রাজ আহমেদ, মোঃ মহিবুর রহমান, মিটন আহমেদ হেলাল আহমেদ, আবু নাসের ইকবাল, হুমায়ুন আহমেদ, নুরুল ইসরাম, সজিব মিয়াসহ ইউনাইটেড নবীগঞ্জ অনান্য সদস্যদের সহযোগিতায় শনিবার (১৬ মে) খাদ্য সামগ্রী বাড়ি বাড়ি গিয়ে বিতরণ করা হয়। খাদ্য সামগ্রী বিতরণকারী ইউনাইটেড নবীগঞ্জ পরিবারের সদস্যগণ যারা দেশের এই ক্রান্তিলগ্নে এলাকার দরিদ্র, মধ্যবিত্ত ও কর্মহীন অসহায় লোকজনের পরিবার পরিজনদের মধ্যে নিজেদের সাহায্যের হাত প্রসারিত করেছেন। এতে গরিব অসহায় লোকজন সন্তুষ্টি প্রকাশ করেন। এমন মহৎ কর্মে এলাকাবাসীর পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরণকারী পরিবারের সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন সচেতন মহল এবং তাদের দীর্ঘায়ু কামনা করছেন।বিত্তবান ও ধর্ণাঢ্য ব্যক্তিরা যদি এইভাবে এগিয়ে আসেন, তাহলে দেশের অসহায় প্রান্তিক জনগোষ্ঠীর কষ্ট কিছুটা হলেও লাঘব হবে বলেই মনে করেন সচেতন মহল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com