বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

করোনা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শ্রেণি পেশার মানুষকে সাধুবাদ-মোতাচ্ছিরুল ইসলাম

  • আপডেট টাইম বুধবার, ১৩ মে, ২০২০
  • ৫৫৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম বলেছেন, বর্তমান মমতাময়ী প্রধানমন্ত্রী বিশ্বমহামারী করোনা মোকাবেলায় দিনরাত কাজ করে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা-কর্মচারী, সাংবাদিক, সমাজকর্মী সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই কঠিন পরিস্থিতিতে অসীম সাহসিকতার সাথে কাজ করে যাচ্ছেন। তিনি করোনা যুদ্ধে অংশগ্রহণকারী সকল শ্রেণি পেশার মানুষকে সাধুবাদ জানান।
মঙ্গলবার সকাল ১১টায় হবিগঞ্জ সদর উপজেলার লস্করপুর ইউনিয়নে ডিজিটাল পদ্ধতিতে বয়স্কভাতা, বিধবাভাতা ও প্রতিবন্ধিভাতা জনগনের হাতে তুলে দেয়ার সময় তিনি এসব কথা বলেন। দুপুরের দিকে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে হবিগঞ্জ সদর উপজেলার গোপায়া ইউনিয়নের ভাদৈ গ্রামের গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে সামর্থ্য অনুযায়ী খাদ্যসামগ্রী পৌছে দেন উজেলা চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম।
পরে একই ইউনিয়নের বহুলা গ্রামের গৃহবন্দি, কর্মহীন মানুষের মাঝে খাদ্য সামগ্রী পৌছে দেন। বেলা ১টার দিকে হবিগঞ্জ পৌরসভার ৮নং ওয়ার্ডের রবিদাস পাড়ায় গৃহবন্দি, কর্মহীন মানুষের হাতে তুলে দেন প্রয়োজনীয় খাদ্য সামগ্রী।
বেলা প্রায় ২ টার দিকে উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম জরুরীসেবা প্রদানকারী প্রতিষ্ঠান সুন্দরবন কোরিয়ার সার্ভিস এর স্টাফদের সামর্থ্য অনুযায়ী উপহার প্রদান করেন। পরে ৩টার দিকে নসরতপুর এতিমখানায় বিশিষ্ট ব্যবসায়ী আফজাল আহমেদ এর পক্ষ থেকে খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে যোগদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com