বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

সংবর্ধনা সভায় এমপি এম এ মজিদ খান উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আওয়ামীলীগকে ক্ষমতায় বসিয়েছে

  • আপডেট টাইম রবিবার, ১৮ মে, ২০১৪
  • ৫৫২ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বানিয়াচং-আজমিরীগঞ্জ আসনের সংসদ সদস্য ও আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন- আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ পুনরায় ভোট দিয়ে আওয়ামী সরকারকে ক্ষমতায় বসিয়েছে। আওয়ামীলীগ সরকার ক্ষমতায় আসলে স্কুল, কলেজ, রাস্তাঘাট, ব্রীজ, কালভার্ট, কবরস্থান, শ্মশান ঘাট সহ দেশ ও জাতির ব্যাপক উন্নয়ন হয়। গত ৫ বছরে বানিয়াচং-আজমিরীগঞ্জে যে উন্নয়ন হয়েছে বিগত ৪০ বছরেও কোন সরকার তা করতে পারেনি। বর্তমান সরকার শিক্ষা ও খেলাধুলা, রাস্তাঘাট উন্নয়নের প্রতি আন্তরিক। আওয়ামীলীগ সরকার উন্নয়নের সরকার, জনগণের সরকার। গত শুক্রবার বিকাল ৩টায় পুকড়া-আওয়াল মহল ১.২০ কি.মি. রাস্তা উদ্বোধন শেষে আওয়ালমহল মাদানীগঞ্জ বাজারে সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উক্ত সংবর্ধনা সভায় সভাপতিত্ব করেন সাবেক চেয়ারম্যান আছকির মিয়া। পুকড়া ইউপি ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মোফাচ্ছল হোসেনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৯নং পুকড়া ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, ১০নং সুবিদপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, এলজিইডি নির্বাহী প্রকৌশলী রবিউল আলম, বানিয়াচং উপজেলা প্রকৌশলী বিপ্লব পাল, ৯নং ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি মোঃ নানু মিয়া, ৯নং পুকড়া ইউপি যুবলীগ সভাপতি মোঃ আফরোজ মিয়া মেম্বার, ৯নং পুকড়া ইউপি ছাত্রলীগ সভাপতি শাহিনুর মিয়া তরফদার, আওয়ামীলীগ নেতা জহুর আলী মেম্বার, কাইয়ুম মেম্বার, মুজিবুর রহমান, জাহাঙ্গীর মিয়া, আলী আহম্মদ, ডাঃ মখলিছ মিয়া। এছাড়া এলাকার শত শত লোক উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com