শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০২:২৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বানিয়াচংয়ে ধান কাটার শ্রমিকদের মধ্যে প্রশাসনের খাদ্য সামগ্রী বিতরণ

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৫৯৮ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া ॥ হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য এডভোকেট আলহাজ¦ আব্দুল মজিদ খান বলেন, আমার এলাকার কৃষকযেন সুন্দরভাবে ধান কেটে বাড়ীতে আনতে পারে, এজন্য সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে, শ্রমিকের অভাবে পাকা ধান যেন হাওরে পড়ে না থাকে, এজন্য ইতিমধ্যে কৃষি অফিসের মাধ্যমে ধান কাটার শ্রমিকদের তালিকা তৈরী করা হয়েছে, হাওরের ধান কাটতে যখন যার শ্রমিক প্রয়োজন হবে প্রশাসনের সাথে যোগাযোগ করবেন, তারা আপনাদেরকে এ বিষয়ে সার্বিক সহযোগিতা প্রদান করবে, তিনি আরো বলেন, সরকার কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ করবে, এখন যদি কৃষকের কাছে ধান না থাকে, তাহলে সরকার কোথা থেকে ধান কিনবে, অতএব কৃষকের কাছে যদি ধান থাকে, সেটাই হবে সরকারের ধান, আপনারা কষ্ট করে আপনাদের সোনালী ফসল ঘরে তুলুন, করোনা পরবর্তীতে আমাদের খাদ্য সংকট হবে না, কৃষি ও কৃষক বাঁচলে বাংলাদেশ বাঁচবে, তাই কৃষককের পাশে আমরা আছি ভবিষ্যতেও থাকবো। সোমবার ২০ এপ্রিল বানিয়াচং উপজেলার ১নং উত্তর পূর্ব ইউনিয়নের ভাড়েরা ও চিনারী হাওরে ধান কাটার শ্রমিকদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণকালে তিনি একথাগুলো বলেন।
জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান বলেন, হাওর অঞ্চলের ধান কৃষকের প্রাণ। এই হাওরের ধান যদি আমরা উঠাইতে পারি, আর কিছু না হউক আমরা খাবারের কষ্ট করব না, হাওরের ধান যদি নষ্ট হয়ে যায়, তাহলে আমরা খাদ্য সংকটে পড়ে যাবো, তখন টাকা থাকলেও আমরা খাদ্য কিনতে পারব না, এজন্য ধান কাটার শ্রমিক এখন আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ন। আপনারা যারা ধান কাটতে এখানে আসছে আপনাদের খাবারসহ সার্বিক বিষয়গুলো আমরা দেখভাল করব। আরো যদি ধান কাটার শ্রমিক বিভিন্ন জায়গা থেকে আসতে চায়, তাদেরকে আসার পথে যেন কোন সমস্যা না হয়, সেই বিষয়ে আমরা ব্যবস্থা করব। যাতে তারা নির্বিঘ্নে হাওরে এসে ধান কাটতে পারে। এসময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর হবিগঞ্জ এর উপ-পরিচালক মোঃ তমিজ উদ্দিন খান, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কাশেম চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ মামুন খন্দকান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ মতিউর রহমান খান, ভাইস চেয়ারম্যান মোঃ ফারুক আমিন, কৃষি অফিসার মোহাম্মদ দুলাল উদ্দিন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবু হাশেম রাফে, আবু কাওছার প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com