রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

মাধবপুরে সাংবাদিকদের পিপিই দিলেন রাজীব

  • আপডেট টাইম সোমবার, ২০ এপ্রিল, ২০২০
  • ৬৪৩ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুর উপজেলায় কর্মরত ২০জন সাংবাদিককে ব্যক্তিগত সুরক্ষা সরমঞ্জাম (পিপিই) দিলেন আরিফুল হাই রাজিব। সোমবার দুপুরে মাধবপুর প্রেসক্লাব সভাপতি মহিউদ্দিন আহম্মেদ ও সেক্রেটারী সাব্বির হাসানের মাধ্যমে সাংবাদিকদের হাতে পিপিই পৌছে দেয়া হয়েছে। বাংলা টিভির মাধবপুর প্রতিনিধি মোঃ হামিদুর রহমান করোনা পরিস্থিতিতে ঝুঁকি নিয়ে মাঠে মাধবপুরে কর্মরত সাংবাদিকরা তার ফেইসবুকে একটি স্ট্যাটাস দেন। এটি নজরে আসে চুনারুঘাটের কৃতি সন্তান বিচারপতি আব্দুল হাইর ছেলে, কেন্দ্রীয় আওয়ামীলীগের উপকমিটির সাবেক উপ-সম্পাদক ইঞ্জিনিয়ার আরিফুল হাই রাজিব এর।
এরপর প্রেসক্লাবের নেতাদের সাথে যোগাযোগ করে ২০টি পিপিই সাংবাদিকদের মধ্যে বিতরণের জন্য পাঠিয়ে দেন।
আরিফুল হাই রাজিব বলেন, এই করোনা দুর্যোগ মোকাবেলায় সাংবাদিকদের ভুমিকা অনেক। চিকিৎসক, স্বাস্থ্য কর্মী, পুলিশ, আইন শৃংখলা বাহিনীর মতো সাংবাদিকদের সুরক্ষা দরকার। সাংবাদিকরা ঘুরে ঘুরে সংবাদ সংগ্রহ করেন। এ অনুভুতি থেকে পিপিই গুলো দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com