শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:২২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জ ও মৌলভীবাজারে মজুরিসহ ছুটির দাবিতে চা শ্রমিকদের আন্দোলন

  • আপডেট টাইম শনিবার, ১১ এপ্রিল, ২০২০
  • ৫৭৬ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব না হওয়ায় করোনাভাইরাসের বিস্তার রোধে শ্রমিকদের মজুরিসহ চা-বাগান বন্ধের দাবিতে হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ বিভিন্ন স্থানে ১০ মিনিটের ‘বিশেষ মানববন্ধন’ কর্মসূচি পালিত হয়েছে।
শনিবার কাজে যাওয়ার আগ মুহূর্তে সকাল ৯টা থেকে সকাল ১০টার মধ্যে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের ডাকে চা-বাগানগুলোয় সামাজিক দূরত্ব বজায় রেখে এই কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ জানিয়েছেন, দেশের প্রায় সব চা-বাগানেই শান্তিপূর্ণভাবে চা-শ্রমিকেরা বিশেষ মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। মানববন্ধন শেষে শ্রমিকেরা যার যার বাগানে কাজে যোগ দিয়েছেন। বাংলাদেশ টি এস্টেট স্টাফ অ্যাসোসিয়েশনও এক বিজ্ঞপ্তিতে চা-শ্রমিক ইউনিয়নের এই কর্মসূচির প্রতি সংহতি প্রকাশ করে।
চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সূত্রে জানা গেছে, করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে চা-বাগানগুলোতেও উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে কাজ করা সম্ভব না হওয়ায় শ্রমিকদের মজুরিসহ চা-বাগান বন্ধের দাবি করেছে চা-শ্রমিক ইউনিয়ন। গত মঙ্গলবার বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয় মৌলভীবাজারের শ্রীমঙ্গলে লেবার হাউসে এক সভায় এই কর্মসূচির সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, শনিবার প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করার কথা। এ ছাড়া প্রতিটি চা-বাগানে চা-শ্রমিক ইউনিয়নের বাগান পঞ্চায়েত কমিটির পক্ষ থেকে বাগান ব্যবস্থাপকের কাছে আবেদন করা হয়েছে। এর আগে বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে চা-বাগান মালিকদের সংগঠন বাংলাদেশীয় চা-সংসদের কাছে প্রথম ২৬ মার্চ এবং দ্বিতীয়বার গত ৬ এপ্রিল মজুরিসহ চা-বাগান বন্ধের আবেদন করা হয়।
চা-শ্রমিক ইউনিয়ন বলছে, হবিগঞ্জ ও মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন চা-বাগানে শনিবার সকাল ৯টা থেকে সকাল ১০টার মধ্যে পূর্ব ঘোষণা অনুযায়ী ১০ জন প্রতিনিধি ১০ মিনিটের বিশেষ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com