শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৪৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

নবীগঞ্জ পৌর এলাকার রাজাবাদ কান্দিপাড়ায় ৫০টি পরিবারের মাঝে চাল বিতরণ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০
  • ৫৫১ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ করোনাভাইরাস সতর্কতায় সরকারের সিদ্ধান্ত ও প্রশাসনের তৎপরতায় কর্মহীন হয়ে পড়েছে মানুষজন। নবীগঞ্জ পৌর শহরের ৫নং ওয়ার্ডে নিম্ন আয়ের মানুষের সংখ্যা বেশী। বর্তমানে তারা কর্মহীন হয়ে অতি কষ্টে জীপন যাপন করছে। স্থানীয় কাউন্সিলর ও প্যানেল মেয়র-১ এটিএম সালাম এলাকার বিত্তশালী, বন্ধু-বান্ধবসহ পরিচিত জনদের নিকট মানবিক সেবায় এগিয়ে আহ্বান জানান। এর পেক্ষিতে নিজস্ব অর্থায়ন এবং বিত্তশালীদের সহযোগিতায় ৫নং ওয়ার্ডের অবহেলিত জনপদ রাজাবাদ (কান্দিপাড়া) এলাকায় কর্মহীন নিম্ন আয়ের ৫০টি পরিবারের ঘরে ঘরে চাল, তেল ও আলু পৌছে দেন। পর্যায়ক্রমে আরও দেয়া হবে বলেও জানিয়েছেন কাউন্সিলর এটিএম সালাম। পাশাপাশি কর্মহীন মানুষের পাশে দাড়িয়ে মানব সেবায় এগিয়ে আসতে বিত্তশালীদের প্রতি আহ্বান জানান। এছাড়া যারা এই উদ্যোগে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানান। এ সময় উপস্থিত ছিলেন নাজির উল্লা, মামুন মিয়া, কবির মিয়া, জয়নাল মিয়া ও মহব্বত আলী প্রমূখ। তিনি লোকজনকে ঘর থেকে বের না হওয়ার জন্য আহ্বান জানান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com