বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:৫১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

চুনারুঘাটে বাণিজ্যিকভাবে চাষ হচ্ছে সূর্যমুখী ফুল ॥ কম খরচে লাভবান কৃষক ॥ ডিসির ফুল বাগান পরিদর্শন

  • আপডেট টাইম সোমবার, ১৬ মার্চ, ২০২০
  • ৬৬৯ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে বাণিজ্যিকভাবে চাষ করা হচ্ছে সূর্যমুখী ফুল। কম খরচে লাভজনক হওয়ায় সূর্যমুখী চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। পাশাপাশি মনমুগ্ধ এই ফুল দেখতে ভিড় করছেন সৌন্দর্য প্রেমীরা। যতদূর চোখ যায় দেখে মনে হয় বিশাল আয়তনের হলুদ এক গালিচা। চোখে পড়ে শুধু সূর্যমুখী ফুল। এই ফুলের সঙ্গে দাঁড়িয়ে মনোরম দৃশ্য স্মৃতির ফ্রেমে বন্দি করছেন অনেকেই। গতকাল রবিবার বিকাল ৫টায় চুনারুঘাট সদর ইউনয়নের দক্ষিণ নরপতি গ্রামের সূর্যমূখী ফুলের বাগানটি দেখতে সহ-পরিবার নিয়ে চলে আসেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোঃ কামরুল হাসান। পরিদর্শনে এসে তিনি ফুলের বাগানটি ঘুরে দেখে মনোমুগ্ধ হন। এ সময় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ তমিজউদ্দিন খাঁন, চুনারুঘাট উপজেলা নির্বাহী অফিসার সত্যজিত রায় দাশ, সদর ইউপি চেয়ারম্যান মোঃ কাউছার বাহার, চুনারুঘাট প্রেসক্লাব সভাপতি মোঃ কামরুল ইসলাম, ধামালি চুনারুঘাট’র সভাপতি এডঃ মোস্তাক বাহার, উপ-সহকারি কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমান, সাংবাদিক নুর উদ্দিন সুমন, চুনারুঘাট সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি খন্দকার আলাউদ্দিন প্রমুখ।
শখের বশে দক্ষিণ নরপতি গ্রামের মরহুম হাবিব উল্লাহ বাহারের পুত্র সদর ইউনয়নের চেয়ারম্যান মোঃ কাউছার বাহার সূর্যমুখী বাগানটি তৈরি করেন। নিজ জমিতে বাগানে ফুটে থাকা হলুদ সূর্যমুখী ফুলের সমাহারে এক নয়নাভিরাম দৃশ্যের অবতারণা হয়েছে। ফুলের সমাহারে চারদিকে হলুদ রঙের ফুলের মনমাতানো ঘ্রাণ আর মৌমাছির গুঞ্জনে মুখরিত হয়ে উঠেছে চেয়ারম্যানের ফুলের বাগানটিতে। এটি যেন ফসলী জমি নয়, এ এক দৃষ্টিনন্দন বাগান। এমন মনোমুগ্ধকর দৃশ্য অবলোকনে শুধু প্রকৃতিপ্রেমীই নয় বরং যে কারো হৃদয় কাড়বে। প্রতিদিন বিকেলে আশপাশ এলাকা থেকে সৌন্দর্য পিয়াসুরা দল বেধে আসেন এই সূর্যমুখী ফুলের বাগান দেখতে। সূর্যমুখী ফুল চাষিদের বিভিন্ন সহযোগিতা ও পরামর্শ দিচ্ছেন বলে জানিয়েছেন উপ-সহকারি কৃষি অফিসার সৈয়দ সাইদুর রহমান। তিনি বলেন, সূর্যমুখী ফুল চাষিরা আবাদ করে যাতে লাভবান হতে পারে, এই জন্য সর্বাত্মক সহযোগিতা করে থাকি। পাশাপাশি ফুল থেকে উৎপাদিত তেল ও বীজ বিক্রি করে লাভবান হচ্ছেন অনেকেই। পরে জেলা প্রশাসক কামরুল হাসান স্থানীয় স্কুল পড়ুয়া শিশুদের মাঝে খেলার সামগ্রী তুলে দেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com