বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
মরহুম বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের দাফন সম্পন্ন খোয়াই নদীর বাঁধ পরিদর্শনে পানি সম্পদ প্রতিমন্ত্রী আজাদ ॥ হবিগঞ্জ যেন কোনো বন্যায় প্লাবিত না হয় তার জন্য প্রকল্প গ্রহন করা হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) আজ নবীগঞ্জে মেরামতের ৩ মাসেই রাস্তার বেহাল দশা নবীগঞ্জ পৌরসভায় কোটি টাকার সরকারি যানবাহন অযত্নে নষ্ট নবীগঞ্জে মাঠ থেকে মরদেহ উদ্ধার ॥ হত্যার অভিযোগ চুনারুঘাটে চা-শ্রমিকদের ন্যায্য মজুরি ও ভূমির অধিকারের দাবিতে মানববন্ধন সাংবাদিক বদরুল আলমের পিতার ইন্তেকাল ॥ শোক হবিগঞ্জে সাইবার ক্রাইম মনিটরিং সেলের অভিযান ॥ টাকা ও মোবাইল উদ্ধার চুনারুঘাট আহম্মদাবাদ ইউনিয়ন বিএনপি সভাপতির গণসংযোগ

মাধবপুরে ৮০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক পাচারকারী আটক

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ১২ মার্চ, ২০২০
  • ৫৭২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে ৮০ বোতল ফেন্সিডিলসহ মহিলা মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে থানার এস আই মোঃ রাহাদ খাঁন সঙ্গীয় ফোর্স নিয়ে মাধবপুর বাসষ্ট্যান্ড এলাকা থেকে মনোয়ারা বেগম (৪০)কে আটক করে। পরে তার শরীরে তল্লাশি চালিয়ে ৮০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়। থানার ওসি (তদন্ত) গোলাম দস্তগীর আহম্মেদ জানান, আটক মহিলা কিশোরগঞ্জ জেলার ভৈরব থানার ভৈরবপুর গ্রামের শরীক্কা হাটির আবুল কাশেমের স্ত্রী। তার বিরুদ্ধে কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় ৪টি ও নরসিংদী শিবপুর মডেল থানায় একটি মাদক মামলা রয়েছে বলে জানিয়েছেন ওসি (তদন্ত)। তার বিরুদ্ধে মাধবপুর থানায় মাদক মামলা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com