শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ ও সুনামগঞ্জে লাইফ প্লাসের ৫টি টিউবওয়েল স্থাপন

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৫৬৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ দরিদ্র গ্রামবাসী ও শিক্ষার্থীদের বিশুদ্ধ খাবার পানির অভাব পুরণ করতে ৫ টি টিউবওয়েল স্থাপন করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লাস ইউকে। হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলার অমৃতা গ্রামে ২ টি, নবীগঞ্জ উপজেলার বড়গাও গ্রামের গাজীর মোকাম সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, আলীপুর গ্রামে ১টি ও সুনামগঞ্জ জেলার দারা বাজারে ১টি টিউবওয়েল স্থাপন করা হয়। টিউবওয়েলগুলো স্থাপনে তত্ত্বাবধানের ভূমিকা পালন করে লাইফ প্লাস ইনষ্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট, লিসা নামের স্বেচ্ছাসেবী সংগঠন। অমৃতা গ্রামের সাদিকা জানান, তাদের বসত ভিটার পার্শ্ববর্তী কোন স্থানে টিউবওয়েল না থাকায় বিশুদ্ধ পানির খুবই সংকট ছিল। অনেক কষ্ট করে খাবার পানি সংগ্রহ করতে হতো। লাইফ প্লাসের উদ্যোগে টিউবওয়েল স্থাপন করায় তাদের বিশুদ্ধ পানি অভাব পুরন হয়েছে বলে জানান তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com