শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

হবিগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

  • আপডেট টাইম বুধবার, ১১ মার্চ, ২০২০
  • ৪৬৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অভিযোগে দুই ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল মঙ্গলবার দুপুরের দিকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মো: রেজার নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়। এ সময় শহরের চৌধুরী বাজারে মোল্লা স্টোর ও সবুজ স্টোরে মেয়াদোত্তীর্ণ পণ্য সামগ্রী বিক্রির করায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এছাড়াও বেবিষ্ট্যান্ড এলাকায় বিভিন্ন ফার্মেসিকে মাস্কসহ অন্যান্য স্যানিটাইজেশন আইটেম বিক্রয়ে মূল্যতালিকা প্রদর্শন ও অতিরিক্ত দামে বিক্রি না করতে সতর্ক করে দেয়া হয়।
জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কামরুল হাসান এর নির্দেশক্রমে জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অভিযান অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com