বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরীর দায়ে বেকারি মালিককে ১ লাখ টাকা জরিমানা

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২০
  • ৪৪৭ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য সামগ্রী তৈরীর দায়ে এক বেকারী মালিককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ১ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। গতকাল বুধবার বিকাল ৫টায় উপজেলার পুটিজুরীস্থ মোঃ মাসুদুর আলমের মালিকানাধীন হযরত শাহ পরাণ বেকারীতে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা তালুকদার এ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জানা যায়, পুটিজুরী বাজারে হযরত শাহ পরাণ বেকারীতে দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে রং ও ক্ষতিকারক পাউডার মিশিয়ে খাদ্য সামগ্রী তৈরি করে আসছিল। এমন তথ্যের ভিত্তিতে বেকারির কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার স্নিগ্ধা তালুকদার বলেন, ‘নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য তৈরি করায় বেকারির মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ভেজাল খাবার তৈরীর বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com