শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচঙ্গে বর পক্ষের ওপর কনে পক্ষের হামলা, আহত ১০

  • আপডেট টাইম শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২০
  • ৯০১ বা পড়া হয়েছে

বানিয়াচং প্রতিনিধি ॥ বানিয়াচংয়ে বিয়ে বাড়িতে কনে পক্ষের লোকজনের হামলায় বরপক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় ৬ জনকে সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের স্থানীয়ভাবে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। বুধবার রাত ৮টার দিকে উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতরা হলেন শ্রীকৃষ্ণ সরকার (৩০), মধু সরকার (২৫), আকাশ সরকার (১৬), কৃষ্ণ সরকার (১৫), রুবেল সরকার (২০) ও দীনেশ সরকার (২৫)। আহত শ্রীকৃষ্ণ সরকার জানান, নবীগঞ্জ উপজেলার কালিয়ারভাঙ্গা ইউনিয়নের খড়িয়া গ্রামের সেকুল সরকারের সঙ্গে বিয়ে ঠিক হয় বানিয়াচং উপজেলার কাদিরপুর নোয়াবাদ গ্রামের নান্টু সরকারের বোনের।
ওই সময় বিয়ে বাড়িতে স্প্রে দেয়াকে কেন্দ্র করে উভয়পক্ষের লোকজনের মধ্যে বাকবিতন্ডা হয়। পরে কনে পক্ষের লোকজন উত্তেজিত হয়ে বরপক্ষের লোকদের উপর হামলা চালায়। এতে অন্তত ১০ জন আহত হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com