শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

চুনারুঘাটে শিক্ষক খালেদ হত্যাকান্ডে জড়িত সন্দেহে এক মহিলাসহ আটক ৪

  • আপডেট টাইম শনিবার, ৭ সেপ্টেম্বর, ২০১৩
  • ৬০১ বা পড়া হয়েছে

চুনারুঘাট প্রতিনিধি ॥ চুনারুঘাটে শিক্ষক খালেদ মজুমদার হত্যাকান্ডের সাথে জড়িত ৪ জনকে সন্দেহভাজন হিসেবে আটক করেছে পুলিশ। এরা হলো, ময়নাবাদ গ্রামের আঃ হাই’র পুত্র আতাউর রহমান, প্রবাসি সারফিন চৌধুরীর স্ত্রী চামেলী চৌধুরী, সিরাজ মিয়ার পুত্র স্বপন চৌধুরী ও শাহীন চৌধুরী। ২৫ আগষ্ট রাতে চুনারুঘাট উপজেলা ঝুড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক খালেদ মজুমদার (৩৮)কে ময়নাবাদ গ্রামের একটি কবরস্থানে মারাত্মক আহত অবস্থায় পাওয়া যায়। খবর পেয়ে আত্মীয়রা খালেদকে সিলেটের ইবনে সিনা হাসপাতালে নিয়ে যান। সেখানে তিনি মৃত্যুবরণ করেন। পরদিন নিহত খালেদের ছোট ভাই জুনায়েদ মজুমদার বাদি হয়ে অজ্ঞাত ব্যক্তিদের নামে চুনারুঘাট থানায় মামলা দায়ের করেন। মামলাটির তদন্তভার গ্রহন করেন ওসি (তদন্ত) কাজী কামাল উদ্দিন। গত বৃহস্পতিবার রাতে তদন্ত কর্মকর্তা কাজী কামাল উদ্দিন আসামীদের ধরতে ময়নাবাদ গ্রামে গেলে এলাকার কিছু মানুষ পুলিশকে বাধা দেয়। এনিয়ে পুলিশের সাথে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এক সময় আটক ৪ আসামীকে থানায় নিয়ে আসে পুলিশ। এদেরকে সতর্কতার সাথে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ ও এলাকাবাসি জানান, নিহত খালেদ পরকীয়ায় আসক্ত ছিলেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com