শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

যুক্তরাজ্যস্থ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশনের উদ্যোগে লোকড়ায় ৫ শতাধিক ব্যক্তির মাঝে কম্বল বিতরণ

  • আপডেট টাইম রবিবার, ২ ফেব্রুয়ারী, ২০২০
  • ৬৫২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকের উদ্যোগে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার হবিগঞ্জ সদর উপজেলার লোকড়া ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব লোকড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফরহাদ আহমেদ আব্বাস।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জ সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোতাচ্ছিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, ১২ পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ আকরাম আলী, হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সায়েদুজ্জামান জাহির, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ এখলাছুর রহমান খোকন, ১২ যুব সংঘের সাধারণ সম্পাদক মাসুক চৌধুরী, ১২ যুব সংঘ ইউকে শাখার সাধারণ সম্পাদক কামাল চৌধুরী, লোকড়া ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহমদ আলী। অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক অসহায় পরিবারের নারী-পুরুষের মধ্যে শীত বস্ত্র বিতরণ করা হয়।
উল্লেখ্য, বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর পক্ষ থেকে গত ২৯ জানুয়ারী প্রথম পর্বে হবিগঞ্জ প্রেসক্লাবে প্রায় ৫ শতাধিক অসহায় ও দরিদ্র ব্যক্তির মাঝে কম্বল বিতরণ করা হয়। দুই দিনে এই কম্বল বিতরণ অনুষ্ঠান সফল করায় উভয় অনুষ্ঠানের অতিথিবৃন্দসহ সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন বৃন্দাবন কলেজ এলামনাই এসোসিয়েশন ইউকে এর সভাপতি এ রহমান অলি ও সাধারণ সম্পাদক নজমুদ্দিন তালুকদার মিঠু।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com