বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৯:০৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

বানিয়াচংয়ে দু’মহল্লার মাঝে সংঘর্ষে আহত শতাধিক ॥ পুলিশের রাবার বুলেট ও টিয়ার গ্যাস নিক্ষেপ

  • আপডেট টাইম শুক্রবার, ৩১ জানুয়ারী, ২০২০
  • ৭৫৬ বা পড়া হয়েছে

মখলিছ মিয়া, বানিয়াচং থেকে ॥ বানিয়াচংয়ে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গ্রাম্য দাঙ্গায় উপজেলা চেয়ারম্যান, পুলিশসহ শতাধিক লোকজন আহত হয়েছে। গুরুতর আহত অন্তত ১০ জনকে হবিগঞ্জ আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। পুলিশি গ্রেফতার এড়াতে আহতরা সরকারী হাসপাতালে চিকিৎসা না নিয়ে বিভিন্ন প্রাইভেট ক্লিনিক ও স্থানীয় ফার্মেসীতে চিকিৎসা নিয়েছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুরে বানিয়াচং সদরের দোয়াখানী ও প্রথম রেখ গ্রামবাসীর মধ্যে। দুপুর দেড়টায় শুরু হওয়া গ্রাম্য দাঙ্গা টানা সাড়ে ৫টা পর্যন্ত অব্যাহত থাকে। ঘটনার খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মোঃ সেলিম উদ্দিন, ওসি রঞ্জন কুমার সামন্ত’র নেতৃত্বে বানিয়াচং থানার সকল অফিসারসহ বিপূল সংখ্যক দাঙ্গা পুলিশ ঘটনাস্থলে পৌছে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। এক পর্যায়ে দাঙ্গাবাজরা রাস্তায় ও ঘরের পাশে খড়ে আগুন লাগিয়ে দিলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে। ফায়ার সার্ভিস বানিয়াচং ইউনিট এর কর্মীরা প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন। সংঘর্ষ নিয়ন্ত্রণে আনতে পুলিশের অনেক সদস্য আহত হয়েছে। আহত পুলিশ সদস্যরা বানিয়াচং সরকারী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। এ দিকে ঘটনার পরপরই পুলিশ বিভিন্ন পাড়ায় অভিযান চালিয়ে ৫শতাধিক দেশীয় মরনাস্ত্র¿ উদ্ধার করে এবং ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে বেশ কয়েকজন দাঙ্গাবাজকে আটক করেছে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, গত বুধবার রাতে দোয়াখানী গ্রামের ছামির উদ্দিন (৪৫) কে রাস্তায় মারপিঠ করে প্রথম রেখ গ্রামের নুর মিয়ার ছেলে দিলু মিয়া (২৬)। এ ঘটনাকে কেন্দ্র করে দু’গ্রামবাসীর লোকজনের মধ্যে গতকাল এ ভয়াবহ সংঘর্ষের ঘটনাটি ঘটে। এ বিষয়ে বানিয়াচং থানার অফিসার ইনচার্জ রঞ্জন কুমার সামন্ত জানান, ঘটনার খবর পেয়ে তাৎক্ষনিক উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ পুলিশের জোরালো পদক্ষেপে ভয়াবহ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনা সম্ভব হয়।
অতিরিক্ত পুলিশ সুপার শেখ সেলিম জানান, ঘটনা পরবর্তী পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশি টহল জোরদার করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।
সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে গিয়ে আহত বানিয়াচং উপজেলা চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এধরনের সংঘর্ষ খুবই দুঃখজনক, এ ঘটনাটি যেন পুনরাবৃত্তি না ঘটে এজন্য তিনি এলাকাবাসীর সহযোগিতা কামনা করেছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com