রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে নিষিদ্ধ জালে মৎস্য নিধন উৎসব ॥ বিলুপ্তির পথে দেশীয় মাছ ও জলজ জীববৈচিত্র্য বানিয়াচঙ্গের খাগাপাশায় নজির উদ্দিন আহমেদ চৌধুরী কলেজের বৃত্তিপ্রস্তুর স্থাপন করলেন ঢাকার বিভাগীয় কমিশনার-শরফ উদ্দিন আহমেদ চৌধুরী নবীগঞ্জের গৃহপরিচারিকা স্বপ্নার কন্যা সন্তানের পিতৃত্বের পরিচয় ডিএনএ পরীক্ষায় প্রমাণিত হবিগঞ্জে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন চুনারুঘাটের স্বাস্থ্য সেবা ও পরিবার কল্যাণ কেন্দ্রের সংস্কারের দাবীতে এলাকাবাসীর মানববন্ধন অনুষ্ঠিত নবীগঞ্জে সিয়াম হত্যা মামলায় নিরপরাধ ব্যক্তিদের মুক্তির দাবিতে মানববন্ধন নবীগঞ্জ ও বানিয়াচঙ্গে খাদ্যে নিষিদ্ধ দ্রব্য মেশানোর দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা নবীগঞ্জে ডাকাতি মামলার পলাতক আসামী নবির আহমেদ গ্রেফতার শায়েস্তাগঞ্জে বন বিভাগের অভিযানে অবৈধ কাঠসহ সিএনজি জব্দ বানিয়াচংয়ে আজমান হত্যা ॥ র‌্যাবের অভিযানে আরও দুই ভাই গ্রেফতার

মানসিক রোগে আক্রান্ত ঢাবির মেধাবী ছাত্র নবীগঞ্জের শহিদুল মারা গেছেন

  • আপডেট টাইম বৃহস্পতিবার, ৩০ জানুয়ারী, ২০২০
  • ৬০৬ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সময়ের মেধাবী ছাত্র ও ঢাকা মহানগর ছাত্রলীগের সাবেক দপ্তর সম্পাদক শহিদুর ইসলাম (৪০) মারা গেছেন। ছাত্র থাকাকালীন সময় তিনি মানসিক রোগে আক্রান্ত হন। মানসিক রোগী হিসেবে শহিদুল দীর্ঘ ১৫ বছর ঘুরেছেন রাস্তায়, রাস্তায়। অনেকই তাকে শিক্ষিত পাগল হিসাবে চিনতো। নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের পাইকপাড়া গ্রামের মৃত গেদা মিয়া পুত্র শহিদুর ইসলামের মৃত্যুতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে অনেকেই আবেগ প্রবন স্ট্যাটাস লিখছেন।
সোমবার রাতে ২৭ জানুয়ারী মৌলভীবাজার উপজেলার ৩ জেলার মিলনস্থল শেরপুর বাজারের রাস্তায় পাশে মারা যান। খবর পেয়ে পাইকপাড়া গ্রামের তার নিকট আত্মীয়রা সেখান থেকে মৃত দেহ বাড়ীতে নিয়ে আসেন। মঙ্গলবার বিকেলে জানাজার নামাজ শেষে পাইকপাড়া কবরস্থানে দাফন করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com