রবিবার, ০৭ জুন ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন

কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহ:) উচ্চ বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান-নবীন বরন ও বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠিত

  • আপডেট টাইম বুধবার, ২৯ জানুয়ারী, ২০২০
  • ৮১২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচং উপজেলার ১৩নং মন্দরী ইউনিয়নের কাউরিয়াকান্দি হযরত শাহজালাল (রহ:) উচ্চ বিদ্যালয়ের ২০২০ইং সনে এস.এস.সি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিদায় ও ৬ষ্ঠ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের নবীন বরন এবং বির্তক প্রতিযোগিতা অনুষ্ঠান ঝাকজমকপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে গতকাল সকালে বিদ্যালয় মাঠে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ তাইদুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতেই ফিতা কেটে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম।
অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, জেলা কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জালাল উদ্দিন খন্দকার, হাজী মগল মিয়া, আব্দুল আজিজ চৌধুরী, ক্বারী আব্বাস আলী, হাজী তাহিরুল ইসলাম, হবিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল চৌধুরী, ইউপি সদস্য মোঃ আব্দুল আলী, খোদেজা আক্তার হাসিনা, সাবেক ইউপি সদস্য ইলিয়াছ মিয়া, বিশিষ্ট মুরুব্বি মোঃ মলাই মিয়া, ছবুর মিয়া, নির্দন দাশ, প্রতাকী সরকার, এসএম দেলোয়ার হোসেন, ইবনুল আজিজ চৌধুরী, আবুল কালাম আজাদ, কাজী বদরুল আলম, আল-আমিন, খোর্শেদ আলম, মোঃ ফুল মিয়া মীর, শিক্ষানুরাগী আব্দুল হান্নান চৌধুরী, মোঃ লেচু মিয়া, বিশ্বরঞ্জন দাশ, রহিমা বেগম। শিক্ষকদের মাঝে উপস্থিত ছিলেন, মোজাম্মেল হক, আরিফ হাসান, সিংকু চন্দ্র দাশ, আব্দুল্লাহ (দুলাল), সমীর কুমার মন্ডল, রূপক রায়, জিয়াউর রহমান, মোঃ ফাইজুর রহমান ফয়েজ প্রমূখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন সিনিয়র শিক্ষক আব্দুস সালাম ও শিক্ষার্থী মোছাঃ হালিমা আক্তার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com