বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:২১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০ চুনারুঘাটের এক মাদক ব্যবসায়ীকে ৭ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত শায়েস্তাগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ২ লুণ্ঠিত পিকআপ ও ১২টি গরু উদ্ধার নবীগঞ্জে নতুন ইউএনও সুলতানা জেরিন চা-বাগানে এমপির প্রচেষ্টায় নতুন ঘর পেল আদিবাসী পরিবার শহরে এনসিপির সাথে ছাত্রদলের নেতাকর্মীদের সংঘর্ষ ॥ আহত ১০ হবিগঞ্জ কারাগার পরিদর্শনে হুইপ জি কে গউছ ॥ বন্দিদের জন্য ১০টি টেলিভিশন, ৩০টি সিলিং ফ্যান ও ২টি ডিপ টিউবওয়েল দেওয়ার ঘোষণা হবিগঞ্জ শহরে মুক্তিযোদ্ধা অনিল কুমার চৌধুরীর জায়গা দখলের অভিযোগ হুইপ, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের নিকট লিখিত অভিযোগ হবিগঞ্জ পৌরসভার অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নবীগঞ্জে ছাত্রদলের দু’গ্রুপের সংঘর্ষ ॥ আহত অর্ধশতাধিক ॥ চেয়ার ও মোটর সাইকেল-দোকান ভাংচুর ॥ আটক ২

  • আপডেট টাইম মঙ্গলবার, ২৮ জানুয়ারী, ২০২০
  • ৭৫২ বা পড়া হয়েছে

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জে কেন্দ্রীয় নেতাদের সামনে ছাত্রদলের দু’গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা রণক্ষেত্রে পরিণত হয়েছে। এতে পথচারীসহ অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন সরকারি/বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে। এ সময় বিপুল পরিমান মোটর সাইকেল ও আসবাপত্র এবং ১টি দোকান ভাংচুর করা হয়েছে।
সোমবার দুপুরে নবীগঞ্জ-শেরপুর রোডস্থ ছালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা চলাকালে এ ঘটনা ঘটে।
খবর পেয়ে থানার ওসি মোঃ আজিজুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় ছাত্রদলের বিবদমান গ্রুপের কর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ ঘটনাস্থল থেকে দু‘জনকে আটক করেছে। এ ঘটনায় নবীগঞ্জ শহরে উত্তেজনা বিরাজ করছে। যে কোন সংঘর্ষ এড়াতে শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
জানা যায়, সোমবার দুপুরে নবীগঞ্জ শহরতলীর ছালামতপুর হাজারী কমিউনিটি সেন্টারে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশক্রমে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কার্যক্রম আরো গতিশীল করার লক্ষ্যে নবীগঞ্জ উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে মতবিনিময় সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন-কেন্দ্রীয় ছাত্রদলের সহ-সভাপতি ওমর ফারুক কাওছার। প্রধান বক্তা ছিলেন-কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক আরিফুল হক আরিফ। বিশেষ অতিথি ছিলেন, দলটির সহ সাংগঠনিক সম্পাদক মোঃ জামিল হোসেন ও রায়হান উদ্দিন।
সূত্রে জানা যায়, সভা শুরুতেই উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সোহেলের গ্রুপের নেতাকর্মীরা আগেই সভাস্থলে মঞ্চের সামনের সারির চেয়ার দখলে নেয়। পরে উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রায়েছ চৌধুরীর নেতৃত্বে তার গ্রুপের নেতাকর্মী নিয়ে অনুষ্ঠানস্থলে উপস্থিত হয়। এ সময় ছাত্রদল নেতা রায়েছ চৌধুরী ও তার অনুসারী নেতাকর্মীরা বসার জায়গা না পাওয়ায় রায়েছ চৌধুরী ও সোহেল গ্রুপের নেতাকর্মীদের মাঝে বাকবিতন্ডা শুরু হয়। এ সময় কেন্দ্রীয় নেতারা অনুষ্ঠান মঞ্চে আসলে উত্তেজনা আরো ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে প্রথম দফায় সেন্টারের ভিতরেই চেয়ার নিয়ে উভয় গ্রুপের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের শুরু হয়। পরে দ্বিতীয় দফায় সেন্টার থেকে বের হয়ে সেন্টারের সামনে নবীগঞ্জ উপজেলা ছাত্রদল নেতা জহিরুল ইসলাম সোহেলের গ্রুপের নেতাকর্মী ও নবীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক রায়েছ চৌধুরীর নেতাকর্মীদের মধ্যে ফের শুরু হয় রক্তক্ষয়ী সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র ও ইটপাটকেল নিক্ষেপ করে। এতে সংঘর্ষ রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে গুরুতর আহতরা হলেন জুলন মিয়া (২৩), পাভেল মিয়া (২৭), শরীফুল ইসলাম জুনেদ (২৮), সাইফুর রহমান বাবু (২৩), পথচারী মুছন মিয়া (২৫) ও মহিম উদ্দিন (৭২)। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হলে ছাত্রদলের নেতাকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। তবে পুলিশ আহতের খবর পাওয়া যায়নি। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনতে ২ জনকে আটক করে।
সংঘর্ষে ভাংচুরকৃত ৭টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এছাড়াও ছাত্রলীগের নেতা রাসেদ চৌধুরীর একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে।
এ ব্যাপারে নবীগঞ্জ থানার ওসি মোঃ আজিজুর রহমান জানান, ছাত্রদলের কর্মী সভায় দু‘গ্রুপের সংঘর্ষের খবর পেয়ে তাৎক্ষনিকভাবে পুলিশ ঘটনাস্থল গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। শহরে সংঘর্ষ এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ২ জনকে আটক করা হয়েছে এবং সংঘর্ষে ভাংচুরকৃত মোটর সাইকেল জব্দ করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com