শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০১:৫৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বাহুবলে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২ ॥ আহত ২০ ভারী বৃষ্টিতে হবিগঞ্জ শহরে জলাবদ্ধতা ॥ চরম দুর্ভোগ কাগাপাশা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে সরকারি চাল বিক্রির অভিযোগ মানব পাচার মামলায় মাধবপুরের পুরাইকলা গ্রামের বাদল গ্রেফতার শহরতলীর আলম বাজারে প্রবাসীর উপর হামলার ঘটনায় দক্ষিণ বানিয়াচং এর ৫টি ইউনিয়নবাসীর প্রতিবাদ সংসদে মাধবপুর-নাসিরনগর আঞ্চলিক সড়ক সংস্কার ও কাষ্টি নদীর ওপর সেতু নির্মাণের দাবি এমপি ফয়সলের আলম বাজারে তুচ্ছ ঘটনা নিয়ে যুবককে ছুরিকাঘাতের অভিযোগ হবিগঞ্জের খোয়াই-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপরে বাহুবলে আইনশৃঙ্খলার অবনতি ওসির প্রত্যাহারের দাবিতে মানববন্ধন মাধবপুরে স্কুল ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে যুবকের ৬ মাসের কারাদন্ড

বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) কেন্দ্রীয় কমিটির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

  • আপডেট টাইম শনিবার, ২৫ জানুয়ারী, ২০২০
  • ৭৩৩ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) কেন্দ্রীয় কমিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে জাঁকজমকপূর্ণ ভাবে কেক কেটে নানা আযোজনের মাধ্যমে পালন করা হয। এ উপলক্ষ্যে উক্ত সংস্থা কর্তৃক আয়োজিত গতকাল শুক্রবার বিকেল ৪টায় ঢাকা সিলেট মহাসড়কের আউশকান্দি স্বাদ এন্ড কোম্পানীর শাখায় আলোচনা সভা ও ধর্মীয় বই বিতরন সহ কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) কেন্দ্রীয় কমিটির সভাপতি শ্রী শান্ত রবি দাস এর সঞ্চালনায এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কলামিস্ট ও নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এম, এ আহমেদ আজাদ, সাবেক সহ-সভাপতি গীতিকবি এম, মুজিবুর রহমান, আউশকান্দি ইউপি’র সংরক্ষিত মহিলা সদস্য রহিমা বেগম, রিক্সা শ্রমিক সমিতির সাধারণ সম্পাদক বেলাল আহমেদ চৌধুরী, শহীদ কিবরিয়া স্মৃতি পরিষদের সাধারণ সম্পাদক দুলাল আহমেদ তালুকদার, বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) এর উপদেষ্টা শ্রী জীবন রবি দাস। এতে আরো উপস্থিত ছিলেন, বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) এর সাধারণ সম্পাদক রনজিত রবি দাস, শ্রী দুলাল রবি দাস, সনজিত রবি দাস, রিপন রবি দাস, বাবুল রবি দাস, বীরবল রবি দাস, রবি রবি দাস, লিটন রবি দাস, সুমন রবি দাস, নযন রবি দাস, হৃদয় রবি দাস, কৃষ্ণ রবি দাস, মিতালী রবি দাস, সন্তোষ রবি দাস প্রমূখ। বাংলাদেশ রবি দাস সংস্থা (আরডিএস) কেন্দ্রীয় কমিটির ১ম প্রতিষ্ঠাবার্ষিকীতে নরসিংদী, দিনাজপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও টাঙ্গাইল সহ দেশের বিভিন্ন জেলাতে পালণ করা হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com