শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

স্নানঘাট ও পুটিজুরি ইউনিয়নে দুঃস্থদের মাঝে লাইফ প্লøাসের শীতবস্ত্র বিতরণ

  • আপডেট টাইম বুধবার, ১৫ জানুয়ারী, ২০২০
  • ৫২৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ স্নানঘাট ও পুটিজুরি ইউনিয়নে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে যুক্তরাজ্য ভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লøাস ইউকে। বাংলাদেশের স্বেচ্ছাসেবী সংগঠন লাইফ প্লøাস ইনস্টিটিউট ফর সোশাল এডভান্সম্যান্ট, লিসার সহযোগিতায় লাইফ প্লøাস ইউকে বাহুবল ও নবীগঞ্জ উপজেলায় শীতবস্ত্র বিতরণ ও শিক্ষা সহায়তা কর্মসূচী পরিচালনা করে। মঙ্গলবার বিকেলে স্নানঘাট ইউনিয়নের মুদাহরপুর গ্রামে কম্বল বিতরণ করা হয়। লাইফ প্লøাসের চেয়ারম্যান সাফিউর রহমান আনুষ্ঠানিকভাবে দুঃস্থ ও দরিদ্র গ্রামবাসীর মধ্যে কম্বল বিতরণ করেন। পরে পুটিজুরী ইউনিয়নের নোয়াঐ গ্রামে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। এ দুটি গ্রাম ও তার আশপাশে প্রায় ২ শতাধিক পরিবারের মাঝে এ সকল কম্বল বিতরণ করা হয়। এর আগে সাফিউর রহমান নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের গাজীর মোকাম প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেন। ওই বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে এতিম ও দরিদ্র পরিবারের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ ও নগদ অর্থ বিতরন করা হয়। এ সকল কর্মসূচী পালনকালে আরো উপস্থিত ছিলেন লাইফ প্লøাসের সম্বনয়কারী জুহিনুর চৌধুরী, তুহিনুর তালুকদার, সোহেল চৌধুরী, তুহিন আহমেদ, কামাল হোসেন, মুর্শেদ আলম সহ অন্যান্যরা।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com