শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বীর মুক্তিযোদ্ধা ডাঃ সিরাজুল ইসলাম মাষ্টার আর নেই ॥ শোক

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬৫৭ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ বীর মুক্তিযোদ্ধা বিশিষ্ট আওয়ামীলীগ নেতা ডাঃ সিরাজুল ইসলাম মাষ্টার (৭৫) আর নেই। গতকাল শুক্রবার সকাল সাড়ে আট ঘটিকায় নিজ বাড়ী নবীগঞ্জ উপজেলার গজনাইপুর ইউনিয়নের সাতাইহাল গ্রামে অসুস্থতা জনিত কারনে তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক মেয়ে, ভাই, বোন, আত্মীয় স্বজন অনেক গুণগ্রাহী, ছাত্র/ছাত্রী, ও-‘৭১-এর রণাঙ্গনের সাথী সহযোদ্ধা রেখে গেছেন। একই দিন বিকাল আড়াইটায় ফুলতলী বাজারে জানাযা শেষে তাঁকে রাষ্ট্রীয় মর্যাদায় হযরত শাহ মুশকিল আহসান (রঃ) মাজার প্রাঙ্গনে দাফন করা হয়। রাষ্ট্রীয় মর্যাদা প্রদানের পূর্বে বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামের মরদেহ জাতীয় পতাকায় আচ্ছাদিত করে তাঁর জীবন চরিত নিয়ে আলোচনা করেন, নবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল, উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও গজনাইপুর ইউপি চেয়ারম্যান ইমদাদুর রহমান মুকুল, উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নুর উদ্দিন আহমদ বীর প্রতীক, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধার সন্তান কাজী ওবায়দুল কাদের হেলাল, বীর মুক্তিযুদ্ধা ও গজনাইপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আজমান আলী, বীর মুক্তিযোদ্ধা আনিছ আলী, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খান, বীর মুক্তিযোদ্ধা হারুন মিয়া, মুক্তিযুদ্ধার সন্তান গোলাম মর্তুজা স্বপন ও এস, আই মাজহারুল ইসলাম, ইউনিয়ন যুবলীগ সভাপতি জমশেদ আলী, ইউ/পি সদস্য মন্তাজ মিয়া, জাতীয় পার্টি নেতা তুহিন আহমেদ, আওয়ামীলীগ নেতা তোয়াব উল্যা, মোঃ চাঁন্দ আলী ও লিকন আহমদ প্রমুখ। পরে উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের দায়িত্বে থাকা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পালের উপস্থিতিতে ও গোপলার বাজার পুলিশ তদন্ত কেন্দ্রের সাব ইন্সপেক্টর মাজহারুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি সুসজ্জিত দল জাতীর অমৃতের সন্তান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলামকে গার্ড-অব-অর্নার ও রাষ্টীয় সালাম প্রদান করে। এদিকে বীর মুক্তিযোদ্বা ডাঃ সিরাজুল ইসলাম মাষ্টারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে মরহুমের শোকাহত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সংবাদপত্রে প্রদত্ত এক বিবৃতিতে নবীগঞ্জ বাহুবল নির্বাচনী এলাকার সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ মিলাদ বলেন, যাঁদের জীবন যৌবন আর রক্তে আমাদের মহান স্বাধীনতা, বাংলাদেশ ও জাতীয় পতাকা তাঁরাই হচ্ছেন বীর মুক্তিযোদ্ধা। স্রষ্টার সৃষ্টি নিয়মে একে একে আজ তাঁরা আমাদের ছেঁড়ে চলে যাচ্ছেন না ফেরার দেশে। তিনি মহান মুক্তিযুদ্ধে মরহুমের অবদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর আত্মার মাগফেরাত কামনা করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com