সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

হবিগঞ্জ এসোসিয়েশন অব টরন্টো কানাডার কার্যকরি কমিটি গঠিত ॥ আজাদ সভাপতি ও রাফি সাধারণ সম্পাদক

  • আপডেট টাইম শনিবার, ৪ জানুয়ারী, ২০২০
  • ৬০১ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ কেবলমাত্র আচার অনুষ্ঠানই নয়, আরো বিভিন্ন সামাজিক সেবামুলক কার্যক্রমে জেলাবাসীকে একত্রিত করার উদ্দেশ্য নিয়ে গঠিত হয়েছে হবিগঞ্জ এসোসিয়েশন অব টরন্টো কানাডার ২০২০-২০২২ কার্যকরি কমিটি। হবিগঞ্জ এসোসিয়েশন কানাডার একটি ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন। টরন্টো এবং পাশ^বর্তী বিভিন্ন শহরে বসবাসরত হবিগঞ্জ জেলাবাসীকে নিয়ে বার্ষিক বনভোজন, ইফতার, মাহফিল, বর্ণাঢ্য নৌবিহার এসবের আয়োজনের কারণে এই সংগঠনটি ইতমধ্যেই টরন্টো শহরে বেশ সুনাম অর্জন করেছে। প্রায় একযগেরও বেশি বয়সী এই সংগঠন নিজের কার্যক্রম শুধু আচার, অনুষ্ঠানে সীমাবদ্ধ না রেখে ভবিষ্যতে আরো নতুন কিছু সেবামূলক কাজের মাধ্যমে হবিগঞ্জ জেলার সকল উপজেলার মানুষের স্পতস্ফুর্ত অংশ গ্রহন করার লক্ষ্য নিয়ে সম্প্রতি টরন্টোর ডেনফোর্থ এলাকার রেড ইটতন্দুরী রেস্টুরেন্টে একটি নতুন কার্যকরি কমিটি গঠন করে। নতুন কমিটির সভাপতির দায়িত্ব গ্রহন করেন বাংলাদেশ কানাডা এবং মধ্যপ্রাচসহ বিভিন্ন দেশে ব্যবসা সফল উদ্যোক্তা নুরুল ইসলাম আজাদ। এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট হলেন কমিউনিটির জনপ্রিয় ব্যক্তি সুলতান মোহাম্মদ কিবরিয়া, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হবিগঞ্জ শহরের জনপ্রিয় মুখ আজাদ বখত চৌধুরী (বাবু) ও বিশিষ্ট ব্যবসায়ী এবাদ চৌধুরী। এই কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ইউনিভার্সিটি অব টরন্টোর আইন বিভাগের মাস্টার্সে অধ্যায়নরত ছাত্র রাফী চৌধুরী, ১ম যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক হবিগঞ্জ জেলা ও কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা কায়েস চৌধুরী। ২য় যুগ্ম সাধারণ সম্পাদক টরন্টো শহরের বিশিষ্ট গাড়ী ব্যবসায়ী ওয়াহিদুর চৌধুরী রুবেল, সাংগঠনিক সম্পাদক হলেন, বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম বিশ^বিদ্যালয় শাখার সাবেক ছাত্রনেতা মেহেদী হাসান দোহা। নব গঠিত কমিটি সভাপতি নুরুল ইসলাম আজাদ জানান, আগামী বসন্তের শুরুতে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা মধ্য দিয়ে আনুষ্ঠানিক ভাবে এই কমিটির কার্যক্রম শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com