শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন দীঘলবাগে কৃষকদল নেতা জামাল আ.লীগ নেতা শাহীদের বিরুদ্ধে আশ্রয়ন প্রকল্পে ঘর দখলের অভিযোগ শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার

রাজিউড়া থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় শনাক্ত

  • আপডেট টাইম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০১৯
  • ৬৩৫ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ সদর উপজেলার দক্ষিন রাজিউড়ার একটি খালপাড় থেকে উদ্ধার হওয়া নারীর লাশের পরিচয় অবশেষে শনাক্ত করা সম্ভব হয়েছে। সে শ্রীমঙ্গল উপজেলার জাম্বুরাছড়া গ্রামের হেলাল মিয়া কন্যা আকলিমা আক্তার (২৭)। গতকাল বৃহস্পতিবার দুপুর ২ টায় হবিগঞ্জ জেলা পুলিশ বুরে‌্যা অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এর পরিদর্শক মোঃ শরীফ উদ্দিন জানান, উদ্ধার হওয়া লাশের আঙ্গুরে ছাপ নিয়ে প্রযুক্তির মাধ্যমে লাশের এ পরিচয় সনাক্ত করা হয়েছে। উল্লেখ্য, ২৩ ডিসেম্বর আকলিমা ঢাকা থেকে এনা পরিবহনে শ্রীমঙ্গলের উদ্দেশ্য রওনা হয়। গত বুধবার রাত ১০ টার দিকে লাশটি উদ্ধার করে পুলিশ। পরে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়। ঘটনাস্থল পরিদর্শন করেন হবিগঞ্জের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম। এ সময় তিনি সুষ্ঠ তদন্দের মাধ্যমে প্রকৃত ঘটনা সামনে আনার জন্য নিদের্শ দেন। হবিগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ মাসুক আলী জানান, স্থানীয় লোকজন এক মহিলার লাশ পরে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে তথ্য উপাত্ত সংগ্রহ করে। তিনি আরও জানান, ময়নাতদন্ত শেষে গতকাল বৃহস্পতিবার রাত ৮ টায় লাশটি নিহতের বড় ভাই আমির হোসেনের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com