শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানিয়েছেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম রবিবার, ২২ ডিসেম্বর, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবমবারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এমপিকে হবিগঞ্জ আওয়ামী পরিবারের পক্ষ থেকে শুভেচ্ছা জানিয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির এমপি ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী।
গতকাল শনিবার সন্ধ্যায় গণভবনে প্রধানমন্ত্রীর সাথে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন এমপি আবু জাহির ও অ্যাডভোকেট আলমগীর চৌধুরী। এ সময় আওয়ামী লীগের নব নির্বাচিত সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ প্রেসিডিয়াম মেম্বার, যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আওয়ামী লীগের প্রাণ তৃণমূলের নেতাকর্মীরা। প্রতিটি জেলা, উপজেলা, ইউনিয়নে দলকে নির্দিষ্ট সময়ের মধ্যে সম্মেলনের মাধ্যমে গতিশীল রাখতে হবে। তিনি বলেন, আওয়ামী লীগ জনগণের আস্থা, বিশ্বাস অর্জন করতে পেরেছে বলেই বার বার জনগণের ভোটে আমরা ক্ষমতায় আসতে পেরেছি। অতএব নেতাকর্মীদেরকে জনগণের আস্থা ও বিশ্বাসের মধ্যে থেকেই কাজ করতে হবে।
এ ব্যাপারে যোগাযোগ করলে এমপি আবু জাহির বলেন, হবিগঞ্জ জেলা আওয়ামী লীগ তথা আওয়ামী পরিবারের পক্ষ থেকে আমরা তাকে প্রাণঢালা অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের উন্নত-সম্মৃদ্ধ বাংলাদেশ প্রতিষ্ঠা হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com