বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে বোয়ালিয়া খালের উপর ঝুঁকিপূর্ণ সেতু ॥ আতঙ্কে এলাকাবাসী নবীগঞ্জে অধ্যক্ষ হুমায়ুনকে শোকজ টিউশন ফি নিয়ে টালবাহানা, সরকারি নির্দেশনা অমান্যসহ বিস্তর অভিযোগ হবিগঞ্জ জেলা পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ স্বাধীন বাংলা ফুটবল দলের সদস্য বীর মুক্তিযোদ্ধা রোটারিয়ান ইঞ্জিনিয়ার ফনি ভুষন দাশ আর নেই নবীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে ড্রেজার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা নবীগঞ্জে বসতঘর থেকে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার হবিগঞ্জে অনুষ্ঠিত হলো “গানে গানে জুলাই” শীর্ষক সংগীতানুষ্ঠান বাহুবলে মাছের খামারে মুরগির বিষ্ঠা ব্যবহার ॥ ৩০ হাজার টাকা জরিমানা হবিগঞ্জ জেলা ছাত্রদল নেতা রিংগনকে হুমকিদাতা মানসিকভাবে অসুস্থ-পুলিশ র‌্যাবের অভিযানে অপহরণ মামলার আসামি গ্রেপ্তার ॥ স্কুলছাত্রী উদ্ধার

শহরে ফ্রি-তে পত্রিকায় না দেয়ায় হকাস সমিতির সহ-সভাপতি শাহিনকে মারধোর

  • আপডেট টাইম শনিবার, ২১ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকায় ফ্রী’তে পত্রিকা না দেয়ায় হকার সমিতির সহ-সভাপতি শাহিন মিয়া (২৮) কে পিটিয়ে হাত ভেঙ্গে দিয়েছে একদল যুবক। এ ঘটনায় হকার সমিতির মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮ টায় রামপুর গ্রামের শাহিন মিয়া প্রতিদিনের মত স্থানীয় পত্রিকা বিক্রি করতে যান ওই এলাকায় এ সময় নাতিরপুর গ্রামের হায়দর আলীর পুত্র জামাল মিয়া শাহিনের কাছে স্থানীয় একটি পত্রিকা ফ্রী চাইলে শাহিন ফ্রী দিতে অনিহা পক্রাশ করে। এ নিয়ে উভয়ের মাঝে বাক-বিতন্ডা’র সৃষ্টি হয়। পরে জামালের পক্ষ নিয়ে শহীদ, ওয়াহিদ, রমজান আলীসহ ২/৩ যুবক শাহিনের উপর হামলা চালায় এবং তার বাইসাইকেল ও পত্রিকা তছনছ করে ফেলে। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করে। হামলার কারনে ভেঙ্গে গেছে বলে জানা গেছে। এ ঘটনা শুনে হবিগঞ্জ ব্যক্স এর সভাপতি শামছুল হুদা ও দৈনিক খোয়াই’এর সিনিয়র স্টাফ রিপোর্টার জুয়েল চৌধুরী ও নজরুল ইসলাম এবং ম্যানেজার সাইফুল ইসলাম ঘটনাস্থলে যান। এর আগে হকার সমিতির সভাপতি কামাল খান, সম্পাদক আশরাফুল ইসলাম সবুজ ঘটনাস্থলে গেলে ওই যুবকরা তাদের সাথেও অশুভ আচরন করেন। তাৎক্ষনিক সদর থানার এসআই মন্তোষ দাসের নেতৃত্বে একদল বিষয়টির সত্যতা যাচাই করেন। এ ঘটনায় সংবাদপত্রের হকার ও সংবাদকর্মীদের মাঝে চাপা ক্ষোভ বিরাজ করছে। তাদের দাবী অবিলম্বে হামলাকারীদেরকে গ্রেফতার না করা হলে তারা কঠোর কর্মসুচির ঘোষনা দিবে। সদর থানার ওসি মাসুক আলী জানান, বিষয়টি শুনার সাথে সাথে পুলিশ পাঠানো হয়েছে। সেখানে কাউকে পাওয়া যায়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com