শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বানিয়াচংয়ে ভেঙ্গে দেয়া হয়েছে আবিদ আতিয়া ব্রিকস

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৯০১ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বানিয়াচংয়ে আবিদ আতিয়া ব্রিক ফিল্ড মোবাইল কোর্টের মাধ্যমে ভেঙ্গে দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) বেলা দেড়টায় বানিয়াচং-হবিগঞ্জ সড়কের মধ্যবর্তী বানিয়াচং উপজেলার রতœা নামক স্থানে অবস্থিত ইটভাটায় পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক বেগম ইসমত জাহান পান্না এবং সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচং মোঃ মতিউর রহমান খাঁনের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ইটভাটার চিমনি, চুল্লী ও প্রস্তুতকৃত ইট এসকেভেটর দিয়ে গুড়িয়ে দেয়া হয়। ইটভাটার মালিক উপজেলার বলাকিপুর গ্রামের সাবেক ইউপি চেয়ারম্যান মৃত আমির আলী চৌধুরীর পুত্র কাউছার চৌধুরী।
এ ব্যাপারে সহকারি কমিশনার (ভূমি) বানিয়াচং মোঃ মতিউর রহমান খাঁনের সাথে আলাপকালে তিনি জানান, অনুমোদন ব্যতিত ইটভাটা পরিচালনা এবং সনাতন পদ্ধতির চিমনী ব্যবহার করার কারণে ইটভাটা প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন ২০১৩ অনুসারে মোবাইল কোর্ট পরিচালনা করে ভেঙ্গে দেয়া হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com