শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শায়েস্তাগঞ্জে ৪১তম বিজ্ঞান ও প্রযুক্তি মেলার সমাপ্তি

  • আপডেট টাইম শুক্রবার, ২০ ডিসেম্বর, ২০১৯
  • ৮৯০ বা পড়া হয়েছে

অপু দাশ, শায়েস্তাগঞ্জ থেকে ॥ শায়েস্তাগঞ্জ উপজেলার দুই দিন ব্যাপি ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি মেলা সমাপনী ও পুরষ্কার বিতরণ করা হয়েছে। গত বুধবার (১৮ই ডিসেম্বর) বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে ঐতিহ্যবাহী শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে এ বিজ্ঞান মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার। পরে বিদ্যালয় থেকে বের হয়ে এক বিশাল র‌্যালী নিয়ে পথ প্রদক্ষিন করে। এদিকে গতকাল বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার সুমী আক্তার এর সভাপতিত্বে ও উপজেলা একাডেমী সুপাভাইজার জগদীশ দাশ তালুকদার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ নরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মর্জিনা আক্তার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গাজীউর রহমান ইমরান, মহিলা সংরক্ষিত ভাইস চেয়ারম্যান মুক্তা বেগম, শায়েস্তাগঞ্জ পৌর মেয়র মোঃ ছালেক মিয়া, শায়েস্তাগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মজিবুর রহমান, শায়েস্তাগঞ্জ জহুরচান বিবি মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শামীমা আক্তার, শায়েস্তাগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আজহার উদ্দিন। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, শায়েস্তাগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবিদুর রহমান, ইসলামী একাডেমী এন্ড হাইস্কুল প্রধান শিক্ষক নুরুল হক, প্রাণ আরএফএল পাবলিক স্কুল এর প্রধান শিক্ষক স্টিভেন লিউক মালাকার, সাংবাদিক জালাল আহমেদ, অপু দাশ, মীর আব্দুল কাইয়ুম, মোঃ মামুন চৌধুরী, আ’লীগ নেতা উসমান আলী মিনু প্রমুখ। পরে উপজেলার স্কুল, কলেজ ও মাদ্রাসার বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিজ্ঞান মেলা ও অলিম্পিয়ার্ডে বিভিন্ন ক্যাটাগরিতে পুরষ্কার বিতরণ করেন হবিগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com