বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচংয়ে ৯ ছাত্র-জনতা হত্যা মামলা ॥ ২ বছরেও শুরু হয়নি বিচার শহীদ পরিবারে তীব্র ক্ষোভ দেউন্দি-রঘুনন্দন বনাঞ্চলের গাছ কেটে সাবাড় ॥ হুমকির মুখে জীববৈচিত্র্য আজ “জুলাই গণ-অভ্যুত্থান দিবস” এই আন্দোলনে হবিগঞ্জ জেলায় ১২ ছাত্র-জনতা ও পুলিশ প্রাণ হারান মাধবপুরে লোডশেডিং বিপর্যস্ত জনজীবন জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম হবিগঞ্জ জেলা শাখার নয়া কমিটি বানিয়াচঙ্গে শিক্ষার্থী সংবর্ধনায় ডা. জীবন ॥ আজকের কৃতিরাই আগামী দিনের স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের কারিগর হবিগঞ্জ সোসাইটি ইউ.কে এর উদ্যোগে বন্যাদুর্গতদের মাঝে ত্রাণ ও বস্ত্র বিতরণ ইংল্যান্ড আলাল মহসিনের চুরি যাওয়া ২টি আইফোন ২৪ ঘণ্টায় উদ্ধার পুলিশ ও র‌্যাবের যৌথ অভিযানে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার তেতৈয়ায় নানার বাড়িতে বেড়াতে এসে লাশ হলো শিশু

জুমার খুৎবায় আল্লামা তাফাজ্জুল হক ॥ ক্রেতা বিক্রেতার মাঝে আল্লাহভীতি না থাকায় দ্রব্য মূল্য বাড়ছে

  • আপডেট টাইম শনিবার, ৭ ডিসেম্বর, ২০১৯
  • ৫৫৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ শহরের চৌধুরী বাজার নুরুল হেরা জামে মসজিদে জুমার খুৎবায় আল্লামা তাফাজ্জুল হক বলেছেন- বিক্রেতা বা মজুদদারদের মাঝে আল্লাহভীতি নাই। তাই তারা মালামাল মজুদ করে কৃত্রিম সংকট তৈরী করছে। একই সাথে ক্রেতা বা ভোক্তাদের মাঝেও আল্লাহভীতি নাই, ফলে তারাও প্রয়োজনের চেয়ে অধিক খাদ্য সামগ্রী ক্রয় করে বাসাবাড়িতে রাখছে। এই দুই শ্রেণীর মানুষের মাঝে আল্লাহভীতি না থাকায় দ্রব্য মূল্য বাড়ছে। তিনি বলেন- হঠাৎ করে প্রচার হল, লবনের দাম বৃদ্ধি পাবে, ক্রেতারা হুমড়ি খেয়ে লবন মজুদ করতে লাগলেন। ফলে চাহিদার তুলনায় বেশি লবন থাকার পরও বাজারে লবনের দাম বেড়েছে। পেয়াজের দাম বৃদ্ধি করেছে ব্যবসায়ীরা। অবৈধ মজুদের ফলে পেয়াজের দাম বেড়েছে। তিনি বিভিন্ন মুনুষীদের উদাহরন দিয়ে বলেন- স্বাভাবিক দামের চেয়ে বেশি দামে খাদ্য সামগ্রী বিক্রি হলে আল্লাহ ওয়ালারা সে খাবার গ্রহণ কমিয়ে দিতেন। একান্ত প্রয়োজন না হলে খেতেনই না। খাবার বিক্রেতা ও খাবার গ্রহীতার মাঝে আল্লাহভীতি থাকলে খাদ্য সামগ্রীর দাম হঠাৎ করে অধিক বেড়ে যাওয়ার কথা নয়। আল্লাহর ভয় মানুষকের অন্যায় কাজ থেকে বিরত রাখে। আল্লাহর ভয় মানুষের মাঝে কমে গেছে, তাই অন্যায় বেড়ে গেছে। পবিত্র কোরআনে শতশত বার আল্লাহকে ভয় করার কথা বলা হয়েছে। নবী (সাঃ) সবচেয়ে বেশি ভয় করতেন আল্লাহকে। কোনো সৃষ্টিকে ভয় করার কথা বলা হয়নি। বর্তমানে আমরা সৃষ্টিকে ভয় করছি, স্রষ্টাকে নয়। তিনি বলেন-নেককার বান্ধাদের সাথে চলতে হবে, তাতে আলোর মুখ দেখবেন, তা না হলেও অন্তত বিপথগামী হবেন না। দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত দুই জুমার নামাজের পূর্বে বয়ান দিয়ে আসছেন আল্লামা তাফাজ্জুল। এখনও হুইল চেয়ারে করে প্রতিদিন তেতৈয়া মহিলা মাদ্রাসা ও উমেদনগর টাইটেল মাদ্রাসায় শিক্ষার্থীদের ক্লাশ করান বয়োজেষ্ট এ আলেমে দ্বীন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com