শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

শহরের নাতিরপুর দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত

  • আপডেট টাইম রবিবার, ১ ডিসেম্বর, ২০১৯
  • ৬৮৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ শহরের নাতিরপুর এলাকায় মাদক ব্যবসার ভাগ বাটোয়ারা নিয়ে দু-পক্ষের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। গুরুতর আহত অবস্থায় টেটাবিদ্ধ একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনাটি ঘটে।
জানা যায়, দীর্ঘদিন ধরে নাতিরপুর, বগলা বাজার, গরুর বাজার যশেরআব্দা, কামড়াপুরসহ বিভিন্নস্থানে একদল যুবক মাদক বিক্রি করে আসছিল। ফলে এলাকার সার্বিক পরিবেশ নষ্ট হয়ে আসছিল। গতকাল ওই সময়ে নাতিরপুর গ্রামের লেচু মিয়ার পুত্র মাসুক মিয়া (৩০) এর সাথে নোয়াটি এলাকার কাউছার মিয়ার পুত্র আব্দুল কাইয়ুম (২৮) এর সাথে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে উভয় পক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র¿ নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় মাসুক মিয়া, কাইয়ুম মিয়াসহ আরও ২/৩জন আহত। পরে স্থানীয়রা এসে পরিস্থিতি শান্ত করে আহতদের উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com