শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০১:৫৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
শহরে ভোজ্যতেলের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট ॥ জরিমানা আদায় নবীগঞ্জে নিহত সিয়ামের দাফন সম্পন্ন ॥ গ্রেপ্তার ১ হবিগঞ্জ জেলা পরিষদের অর্থায়নে টেনিস কোর্ট মাঠের আরসিসি ঢালাই ঢাকার নয়া পল্টন পশ্চিম টাওয়ারে রহিমা নুর ট্রাভেলস এন্ড ট্যুর এর উদ্বোধন বাহুবলে গাঁজা ও ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার হবিগঞ্জ শহরে গাড়ি থেকে চাঁদাবাজি ॥ আটক ৩ বানিয়াচঙ্গের গুনই গ্রামের আকলিমা হত্যা মামলা আসামিরা প্রকাশ্যে ঘুরাফেরা করছে ॥ গ্রেপ্তারের দাবী রাজনগর এলাকায় অবৈধ দোকানপাট দখলমুক্ত করতে পৌরসভার অভিযান হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে দুর্ঘটনায় চালকের মৃত্যু নবীগঞ্জে পহেলা বৈশাখ উদযাপনে উপজেলা প্রশাসনের প্রস্তুতি সভা

নবীগঞ্জে যুবতি অপহরণের অভিযোগে ১৪ বছর জেল

  • আপডেট টাইম বুধবার, ২০ নভেম্বর, ২০১৯
  • ৫৯২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ নবীগঞ্জে যুবতিকে অপহরণের অভিযোগে এক লম্পটকে ১৪ বছরের কারাদন্ড প্রদান করেছেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল (৩) এর বিচারক জেলা জজ মোহাম্ম হালিম উল্ল্যাহ চৌধুরী। একই সাথে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো এক বছরের কারাদন্ড প্রদান করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে বিজ্ঞ বিচারক এ রায় প্রদান করেন। রায়ের সময় আসামী জুমান আহমেদ আদালতে উপস্থিত ছিল। ওই কোর্টের পেশকার মোঃ ফজলু মিয়া জানান, নবীগঞ্জ উপজেলার প্রজাতপুর গ্রামের মুক্তার উদ্দিনের যুবতি কন্যা আয়েশা আক্তারকে একই গ্রামের রউফ উদ্দিনের পুত্র জুমান আহমেদ ২০১৭ সালের ১৭ ফেব্রুয়ারী কৌশলে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় আয়েশার বড় ভাই শিমুল আহমেদ বাদী হয়ে নবীগঞ্জ থানায় জুমানকে প্রধান আসামী করে ৪ জনের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করেন। তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে জুমানকে প্রধান আসামী বাকীদের বাদ দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন। স্বাক্ষী প্রমান শেষে আদালত এ রায় প্রদান করেন। ওই দিন বিকেলে জুমানকে সাজা পরোয়ানামুলে কারাগারে প্রেরণ করা হয়। রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন স্পেশাল পিপি আবুল হাশেম মোল্লা মাসুম এবং তার সাথে ছিলেন আবুল মুনসুর।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com