বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মাধবপুরে র‌্যাবের অভিযানে ৪৪ কেজি গাঁজাসহ আটক ২ বিভাগীয় বিজ্ঞান মেলায় বিজয়ী ‘উদ্ভাবনী বিজ্ঞান ক্লাব’কে জেলা প্রশাসকের সংবর্ধনা বাহুবলে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত ॥ আহত ১ নবীগঞ্জে হাঁস বিক্রির টাকা ছিনতাই ৩ জনকে কুপিয়ে জখমের অভিযোগ ইতালিতে সন্ত্রাসী রুখে বীরত্ব দেখালেন লাখাইয়ের সন্তান সাকু বহুলায় দুই মাদক ব্যবসায়ী আটক ॥ ইয়াবা উদ্ধার স্বাধীনতার ৫৪ বছরেও উন্নয়নের ছোঁয়া লাগেনি চুনারুঘাটের ঝুড়িয়া- ইনাতাবাদ সড়কে নবীগঞ্জে হাওরে ধান কাটতে গিয়ে লাশ হয়ে বাড়ি ফিরলেন হেলাল রেজাউল করিম মাই টিভির হবিগঞ্জ জেলা প্রতিনিধি নিযুক্ত বানিয়াচঙ্গে ব্র্যাকের বিনামূল্যে ভ্যাকসিন ক্যাম্প অনুষ্ঠিত

বাহুবলে দু’ছাত্রীকে তোলে নেয়ার চেষ্ঠা ॥ সিএনজি চালক ও বখাটের কারাদন্ড

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৬৩৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ বাহুবলে দু’ছাত্রীকে জোরপূর্বক অটোরিকশায় তোলে নেওয়ার দায়ে এক বখাটেকে একমাস ৭ দিন ও অটোরিকশা চালককে ৭দিনের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার অপরাহ্নে সহকারী কমিশনার (ভূমি) হিমেল রিছিল-এর নেতৃত্বাধিন ভ্রাম্যমান আদালত এ সাজা প্রদান করে। পুলিশ ও এলাকাবাসী সূত্র জানায়, সোমবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা আব্দাকামাল গ্রামের ৬ষ্ঠ ও ৯ম শ্রেণির দু’ছাত্রী ফতেহপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ে যাচ্ছিল। পথিমধ্যে একটি সিএনজি অটোরিকশা তাদের পাশে থামে এবং তাতে থাকা এক যাত্রীবেশী বখাটে ঐ ছাত্রীদের অটোরিকশায় উঠতে বলে। তারা উঠতে না চাইলে টানাহেছড়া করে তাদের অটোরিকশায় তোলা হয়। পরে ঐ ছাত্রীদের বিদ্যালয়ের কাছে নামিয়ে দিয়ে অটোরিকশাটি চলে গেলে ছাত্রীরা তাদের সহপাঠীদের ঘটনা জানায়। এই অবস্থায় ঐ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষক ও স্থানীয় লোকজন অভিযুক্ত চালকসহ অটোরিকশা ও যাত্রীবেশী বখাটেকে আটক করে পুলিশে দেয়। আটককৃতরা হলো- উপজেলার ভাটপাড়া গ্রামের সবুজ মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (২০) ও একই গ্রামে বসবাসকারী হবিগঞ্জের আলাপুর গ্রামের আব্দুর রশিদ-এর পুত্র অটোরিকশা চালক নাঈম ইসলাম (১৯)। পরে তাদের মোবাইল কোর্টে হাজির করা হলে বিজ্ঞ বিচারক বখাটে জাহাঙ্গীর আলমকে একমাস ৭ দিন ও চালক নাঈম ইসলামকে ৭ দিনের কারাদন্ড প্রদান করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com