শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৩০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

মাধবপুরে যুবকের আত্মহত্যা

  • আপডেট টাইম মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯
  • ৪৮২ বা পড়া হয়েছে

মাধবপুর প্রতিনিধি ॥ মাধবপুরে গলায় ফাঁস লাগিয়ে আল-আমিন হৃদয় (১৮) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। সোমবার (১১ নভেম্বর) দুপুরে উপজেলার ব্যাঙ্গাডুবা গ্রামে এ ঘটনা ঘটে। মৃত আল-আমিন হৃদয় উপজেলার বেলাপুর গ্রামের আলম মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামের আলম মিয়া তার পরিবার নিয়ে ব্যাঙ্গাডুবা গ্রামের লস্কর ড্রাইভারের বাড়িতে ভাড়া থাকতেন। সোমবার দুপুরে আলম মিয়ার বড় ছেলে আল আমিন হৃদয় ঘরের পাকা (ফ্যান) এর সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। এ ব্যাপারে আল আমিনের ভাই দুর্জয় জানায়, আল-আমিন সায়হাম নিট কম্পোজিটরে চাকুরী করত। ৭/৮ মাস পূর্বে চাকুরী ছেড়ে দেয়। সোমবার দুপুরে ঘরের জানালা দিয়ে ভাইকে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখে চিৎকার শুরু করলে পার্শ্ববর্তী বাড়ির লোকজন ছুটে এসে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মাধবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কাশেম জানান, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ময়না তদন্ত প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com