বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৬:০৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
নবীগঞ্জে অবৈধভাবে তেল মজুদ রাখায় দুই ফিলিং স্টেশনকে ৩০ হাজার টাকা জরিমানা বানিয়াচংয়ে হাওরে এক যুবকের মরদেহ উদ্ধার মাধবপুরে ডাকাতির প্রস্তুতিকালে পুলিশের অভিযান ॥ আটক ৩ হবিগঞ্জে বিদ্যুৎ সাশ্রয়ে অবৈধ টমটম গ্যারেজ বন্ধের দাবি নবীগঞ্জে সুদের টাকাকে কেন্দ্র করে সংঘর্ষে আহত যুবক সিয়ামের মৃত্যু বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে হবিগঞ্জে র‌্যালি ও সভা মাধবপুরে দু’পক্ষের সংঘর্ষে বৃদ্ধ নিহত ॥ আহত ৩০ নবীগঞ্জ থানা পয়েন্ট সিএনজি শ্রমিক সংগঠনের ত্রি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত মাধবপুরের সুরমা চা বাগান শ্রমিকের পদচারণায় ফের চাঙ্গা আজ হবিগঞ্জ আইনজীবি সহকারী সমিতির নির্বাচন

নবীগঞ্জের দেবপাড়ায় উপ-নির্বাচন আওয়ামীলীগ প্রার্থী মুহিত বিজয়ী

  • আপডেট টাইম মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০১৯
  • ৬৭১ বা পড়া হয়েছে

কিবরিয়া চৌধুরী, নবীগঞ্জ থেকে ॥ সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে বহুল আলোচিত দেবপাড়া ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুল মুহিত চৌধুরী নৌকা প্রতীক নিয়ে ৪ হাজার ২৯০ ভোট পেয়ে বেসরকারীভাবে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বি সদ্য প্রয়াত চেয়ারম্যান এডঃ মাসুম আহমদ জাবেদ আলীর পুত্র শাহ রিয়াজ নাদির সুমন (চশমা) প্রতীক নিয়ে পান ৩৩১২ ভোট। এছাড়াও সাবেক চেয়ারম্যান আ ক ম ফখরুল ইসলাম কালাম আনারস প্রতীক নিয়ে ২ হাজার ৮ শত ভোট পেয়েছেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শান্তিপূর্ন ভাবে ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ সম্পন্ন হয়। বিপুল সংখ্যক আইন শৃংখলা বাহিনীর সদস্য শান্তি পূর্ণ ভোট গ্রহণের নিমিত্তে নিয়োজিত ছিলেন। মহাসড়কের বালিধারা বাজারে নৌকা ও চশমা মার্কার সমর্থনে সাময়িক উত্তেজনা দেখা দিলেও তাৎক্ষণিকভাবে আইন শৃংখলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিচ্ছিন্ন দু’একটি জাল ভোটের অভিযোগ ছাড়া কোথাও কোন প্রকার অপ্রীতিকর অবস্থার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশন সূত্র জানায়, ৯টি কেন্দ্রে ৯টি কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শান্তিপূর্ণ নির্বাচনের নিমিত্তে প্রত্যেকটি কেন্দ্রে এসআই ও এএসআইর নেতৃত্বে ১০ জন পুলিশ, ১০ জন আনসার, ৪ জন করে মহিলা আনসার, নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নেতৃত্বে ৫টি মোবাইল কোর্ট, ১টি স্ট্রাইকিং ফোর্স শান্তিপূর্ণ নির্বাচন পরিচালনায় নিয়োজিত ছিল। এছাড়াও বিজিবি ও র‌্যাবের নেতৃত্বে টহল ব্যবস্থা ছিল লক্ষনীয়।
উল্লেখ্য, গত ১৭ জুলাই বুধবার সকালে দেবপাড়া ইউনিয়নের চেয়ারম্যান এড. মাসুম আহমেদ জাবেদ (জাবিদ আলী) হৃদরোগে আক্রান্ত হয়ে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। এরপর স্থানীয় সরকার মন্ত্রণালয় দেবপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ শুন্য করে তফসিল ঘোষনা করে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com