রবিবার, ২৪ মে ২০২৬, ১২:১২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
৬শ কোটি টাকা পরিশোধের পরও বন্ধ শাহজিবাজার বিদ্যুৎ কেন্দ্র নবীগঞ্জ ও মাধবপুরে অগ্নিকাণ্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হবিগঞ্জ সদর থানার উদ্যোগে ফোর্স মোবিলাইজেশন ড্রিল অনুষ্ঠিত নবীগঞ্জে মসজিদের ভেতরে পল্লী চিকিৎসকের ঝুলন্ত মরদেহ উদ্ধার পবিত্র ঈদকে ঘিরে বাহুবলে আইনশৃঙ্খলা নিশ্চিতে পুলিশের বিশেষ টহল ও মহড়া নবীগঞ্জের ইমামবাড়ি বাজার পরিচালনা কমিটির নবনির্বাচিত নেতৃবৃৃন্দের শপথ গ্রহন পৌর এলাকার ৪নং ওয়ার্ডে শুরু হচ্ছে বর্জ্য ব্যবস্থাপনার পাইলট কর্মসূচী অর্থ সংকটে দেউন্দি বাগান বন্ধের শঙ্কা বাহুবলে জামাল হত্যার আসামি ইরফান গ্রেপ্তার সারাদেশ শিশু নিপীড়নের হবিগঞ্জে প্রতিবাদ কর্মসূচি

চট্টগ্রামে বঙ্গবন্ধু টার্নেল পরিদর্শনকালে এমপি আবু জাহির ॥ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নদীর তলদেশেও যান চলাচল করবে

  • আপডেট টাইম রবিবার, ১৩ অক্টোবর, ২০১৯
  • ৫৮৬ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এবং হবিগঞ্জ-৩ আসনের এমপি অ্যাডভোকেট মোঃ আবু জাহির বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডায়নামিক নেতৃত্বের জন্য বাংলাদেশে এই প্রথম নদীর তলদেশে যান চলাচলের ব্যবস্থা হয়েছে। তিনি বলেন, কর্ণফুলী নদীর তলদেশে বঙ্গবন্ধু টানেল নির্মিত হলে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামের উন্নয়ন দৃশ্যমান হবে। নদীর দুইপাড়ে গড়ে উঠবে শিল্পপ্রতিষ্ঠান। বাড়বে মানুষের কর্মসংস্থান ও জীবনযাত্রার মান।
গতকাল শনিবার চট্টগ্রামের কর্ণফুলী নদীতে বাস্তবায়নাধীন সরকারের মেগা প্রকল্প বঙ্গবন্ধু টানেল পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ একাব্বর হোসেনের নেতৃত্বে সরকারের এই মেঘা প্রকল্প পরিদর্শনকালে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন-স্থায়ী কমিটির সদস্য মো. ছলিম উদ্দিন তরফদার, বঙ্গবন্ধু টানেলের প্রকল্প পরিচালক মো. হারুন অর রশিদ, চট্টগ্রাম সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী জুলফিকার আহম্মেদ, বঙ্গবন্ধু টানেলের উপ-প্রকল্প পরিচালক ড. অনুপম সাহা, উপ-পরিচালক মো. লুতফর রহমান, এমপি আবু জাহির এর সহধর্মিনী ও হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলেয়া জাহির, ভূমি অধিগ্রহণ কর্মকর্তা সুরাইয়া আক্তার সুইটি ও সহকারী পরিচালক সালমা ফেরদৌস প্রমুখ।
প্রকল্প পরিচালক জানান, ২০১৬ সালের ১৪ অক্টোবর চীন সরকারের সঙ্গে বঙ্গবন্ধু টানেল নির্মাণ প্রকল্পের চুক্তি হয়। এরপর স্থানীয় প্রশাসনের সহযোগিতায় দ্রুতগতিতে কাজ চলমান রয়েছে। তিনি বলেন, ইতোমধ্যে প্রকল্পের ৩৮.৭২ শতাংশ আর্থিক অগ্রগতি এবং ৪৮ শতাংশ বাস্তব ভৌত অগ্রগতি অর্জিত হয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২০২২ সালের মধ্যে কাজ শেষ হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com