শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বাহুবলে অবৈধভাবে বালু উত্তোলন ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ॥ সিএনজি অটোরিকশা স্ট্যান্ডকে জরিমানা

  • আপডেট টাইম শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৮৩৮ বা পড়া হয়েছে

বাহুবল প্রতিনিধি ॥ বাহুবলে অবৈধ বালু উত্তোলনের দায়ে ৪টি ড্রেজার মেশিন পুড়িয়ে ধ্বংস ও অবৈধ সিএনজি অটোরিকশা স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
গতকাল শুক্রবার সকাল ১১টার দিকে উপজেলার হিলালপুর ও পুটিজুরী এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা হক অভিযান পরিচালনা করে ড্রেজার মেশিন ধ্বংস ও জরিমানা আদায় করেন। এ সময় উপস্থিত ছিলেন বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুজ্জামান, পুটিজুরী ইউনিয়ন ভূমি অফিসের তহশিলদার, প্যানেল চেয়ারম্যান, স্থানীয় মেম্বার, গ্রাম পুলিশ ও আনসার সদস্যরা। পরে উপজেলা নির্বাহী অফিসার ঢাকা-সিলেট মহাসড়কে অবৈধভাবে সিএনজি অটোরিকশা পার্কিং করে রাখার দায়ে পুটিজুরী-স্নানঘাট আঞ্চলিক স্ট্যান্ড কমিটিকে ৫ হাজার টাকা জরিমানা করেন। উপজেলা নির্বাহী অফিসার আয়েশা হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। এ ছাড়া পুটিজুরী বাজারে অবৈধ স্থাপনাগুলি নিজ উদ্যোগে সরিয়ে নেয়ার তাগিদ দিয়েছি। আগামী রবিবারের মধ্যে স্বেচ্ছায় অবৈধ স্থাপনা উচ্ছেদ না হলে পরে যে কোনদিন উপজেলা প্রশাসনের উদ্যোগে স্থাপনাগুলো ভেঙ্গে গুড়িয়ে দেওয়া হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com