শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৩:০৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

বিভিন্ন মামলার নথি ও জব্দকৃত বিপুল পরিমাণ মাদক পুড়িয়ে বিনষ্ট

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬১৯ বা পড়া হয়েছে
SAMSUNG CAMERA PICTURES

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নিষ্পত্তিকৃত মামলার নথি ও জব্দকৃত বিপুল পরিমান মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গত সোমবার সকাল সাড়ে ৮ টায় আদালত সংলগ্ন নিউ ফিল্ডে এসব মাদক ও নথি আগুনে পুড়ানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞ চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তানিয়া কামাল, অতিরিক্ত চীফ মোছাঃ শাহিনুর আক্তার ও সিনিয়ন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানসহ অন্যান্য বিচারকগণ। তাদেরকে সহযোগিতা করেন নাজির শাকিল আহমেদ ও মালখানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ অফিসার সিরাজ উদ্দিন। ধংসকৃত মামামালের মধ্যে রয়েছে ১৮২৩টি মামলার নিষ্পত্তিকৃত নথি, ৮০ লিটার চোলাই মদ, ১৫৮ বোতল বিদেশী মদ, ৬৭০ বোতল ফেনসিডিল, ২০ হাজার নাছির বিড়ি ও ৯০ কেজি গাজা। সিএসআই সিরাজ উদ্দিন জানান, নিষ্পত্তিকৃত নথি এবং পুলিশের অভিযানে উদ্ধারকৃত মাদক ও মামলা গুলো নিষ্পত্তি হয়ে যাওয়ায় বিজ্ঞ আদালতের নির্দেশে আগুনে পুড়িয়ে ধংস করা হয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com