শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা আজ বানিয়াচং মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন শহরের বিভিন্ন বাজারে রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগ নবীগঞ্জের চোখ হারানো আলিফের পরিবারের পাশে এনসিপি ॥ মায়ের খোঁজ নিলেন নেতৃবৃন্দ মাধবপুরে বিজিবির অভিযানে ৬০ কেজি গাঁজা উদ্ধার বাহুবলের সাটিয়াজুরি বাজারে মাদকের বিরুদ্ধে জনতার প্রতিবাদ সমাবেশ মাধবপুরে মাদ্রাসা ছাত্রী অপহরণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার ভিকটিম উদ্ধার হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের

বাঘাসুরা ইউপির সাবেক সদস্য খুর্শেদ আলীর ইন্তেকাল ॥ শোক

  • আপডেট টাইম বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৫৪ বা পড়া হয়েছে

প্রেস বিজ্ঞপ্তি ॥ হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের টানা ৪ বারের নির্বাচিত মেম্বার সকলের অত্যান্ত প্রিয় মানুষ মাধবপুর উপজেলা আওয়ামীলীগের সদস্য খুরশেদ মেম্বার এর জানাযার নামাজেতে হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ১৭ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৯টার দিকে তার নিজ বাড়ি বাখরনগর গ্রামে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হলেছিলো ৯৪ বছর। তিনি স্ত্রী ও ৬ সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান। গতকাল বাদ আসর হযরত শাহ্ সোলাইমান ফতেহ্গাজী (রা.) মাজার প্রাঙ্গনে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়। তাঁকে শেষ বিদায় জানাতে এলাকার জনপ্রতিনিধিসহ হাজারো মানুষের ঢল নামে। এদিকে মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন, ১১নং বাঘাসুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাব উদ্দিন আহাম্মেদ, হবিগঞ্জ জেলা ছাত্রলীগ এর সাধারণ সম্পাদক মহিবুর রহমান মাহি, মাধবপুর উপজেলা আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক আলহাজ আতিকুর রহমান আতিক, মাধবপুর উপজেলা যুবলীগ এর সভাপতি ফারুক পাঠান, মাধবপুর উপজেলার ভাইস চেয়ারম্যান ওয়াসিম প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com