সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
বানিয়াচঙ্গের হুগলি হাওরের কৃষকের সোনালি স্বপ্ন চোখের জলে ভাসছে গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাংবাদিকদের মতবিনিময় সভা নবাগত জেলা প্রশাসক ড. জিএম সরফরাজ ॥ দেশ ও জাতির উন্নয়নে প্রধানমন্ত্রীর গতির সাথে আমাদের গতি মিলাতে হবে খোয়াই ব্রীজে টমটমের ধাক্কায় নিচে পড়ে ১ মহিলা নিহত আজমিরীগঞ্জ উপজেলা প্রাণি সম্পদ অফিস প্রায় সময় থাকে তালাবদ্ধ হবিগঞ্জে শপিং মল বন্ধ থাকলেও সরকারি নির্দেশনা মানছে না ছোট ব্যবসায়ীরা শহরে যানজট নিরসন ও জলাবদ্ধতা দূরীকরণে জেলা প্রশাসকের নিকট সৈয়দ মুশফিকের স্মারকলিপি মাধবপুরে ইসলামী শিক্ষার উজ্জ্বল দৃষ্টান্ত জামেয়া দারুল হাবীব মাদ্রাসা বেকিটেকায় পাল্টাপাল্টি সংঘর্ষে ৫ জন আহত তেলিয়াপাড়ায় মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে এলজিইআরডি মন্ত্রী মির্জা ফখরুল ॥ মুক্তিযুদ্ধের সময় শেখ মুজিব বন্দি হয়ে পাকিস্তানে চলে গিয়েছিলেন শহরে পারিবারিক কলহের জের ॥ শিশুকে পুকুরে নিক্ষেপ

জমে উঠেছে জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন ॥ ৯ পদে ১৭ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল ॥ ৬ প্রার্থী বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত

  • আপডেট টাইম রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯
  • ৫৭৭ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ জমে উঠেছে হবিগঞ্জ জেলা সাংবাদিক ফোরামের নির্বাচন। আগামী ২৪ সেপ্টেম্বর নির্বাচনকে সামনে রেখে জমজমাট প্রচারনায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থী ও তাদের সমর্থকরা। ইতিমধ্যে মনোয়নপত্র জমা ও যাচাই-বাছাই সম্পন্ন করা হয়েছে। ৯টি পদে ১৭ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
এদিকে, সাংগঠনিক সম্পাদক পদসহ ৬টি পদে কোন প্রার্থী না থাকায় তাদেরকে বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছে। বিনা প্রতিন্দ্বন্দ্বিতায় নির্বাচিতরা হল, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া চৌধুরী, কোষাধ্যক্ষ মীর আব্দুল কাদির, প্রচার ও প্রকাশনা সম্পাদক আশাহিদ আলী আশা, দপ্তর ও পাঠাগার সম্পাদক এম সাজিদুর রহমান, আইন ও প্রশিক্ষণ সম্পাদক এডভোকেট মইনুল হাসান দুলাল, সমাজ কল্যাণ ও ক্রীড়া সম্পাদক কেএম সামছুল হক আল মামুন। এছাড়াও আজ রোববার দুপুর ২টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত প্রার্থীদের প্রত্যাহার করার সুযোগ রয়েছে। বিকাল ৫টায় চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন মোঃ এমদাদুল ইসলাম সোহেল ও আবু হাসিব খান চৌধুরী পাবেল। সহ-সভাপতি পদে, সালাম চৌধুরী, মোঃ মামুন চৌধুরী, নজরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে মনোনয়ন পত্র দাখিল করেছেন মোহাম্মদ নুর উদ্দিন ও ফয়সল চৌধুরী। যুগ্ম-সাধারণ সম্পাদক পদে সৈয়দ মশিউর রহমান ও সাইদুর রহমান কুটি। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক কাজী মাহমুদুল হক সুজন ও জাহাঙ্গীর রহমান, সদস্য পদে লড়ছেন, অপু চৌধুরী, আব্দুর রউফ সেলিম, নজরুল ইসলাম, মোঃ ফারুক উদ্দিন চৌধুরী, মোঃ রহমত আলী, আব্দুল হালিম।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com