রবিবার, ২২ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
কাল খুশির ঈদ প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে ২ হাজার শাড়ি, থ্রি-পিস রুমাল ও নগদ টাকা বিতরণ করলেন হুইপ জি কে গউছ সৈয়দ মুশফিকের উদ্যোগে হবিগঞ্জ পৌরসভার সুবিধা বঞ্চিত ৫ শতাধিক নারী পুরুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ ক্ষমতার দাপট দেখালে রেহাই নেই-এমপি সৈয়দ মোঃ ফয়সল নবীগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবিগঞ্জ সদর উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী আতিকুল ইসলাম সোহাগের পক্ষ থেকে ঈদ ফুড প্যাক বিতরণ চুনারুঘাটে র‌্যাবের অভিযান ৩০ কেজি গাঁজা উদ্ধার বহুলায় সেনাবাহিনীর অভিযানে আটক ৫ শহরে আরও ২ কিশোর গ্যাংয়ের সদস্য আটক মাধবপুরে মাইক্রোবাস চালকের নিকট টাকা দাবি ॥ সেনাবাহিনীর হাতে আটক

বুল্লা-সিংহগ্রাম বালিকা বিদ্যালয়ে নয়া ভবনের উদ্বোধন করলেন এমপি আবু জাহির

  • আপডেট টাইম বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯
  • ৬৪৮ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ ৭৬ লাখ টাকা ব্যয়ে নির্মিত বুল্লা-সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের ৪র্থ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করেছেন হবিগঞ্জ-৩ আসনের এমপি ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মোঃ আবু জাহির। সোমবার বিকেলে ভবনটির আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংক্ষিপ্ত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। এ সময় এমপি আবু জাহির বলেন, শুধু অবকাঠামোগত উন্নয়নই নয়, দেশকে এগিয়ে নিতে শিক্ষা ক্ষেত্রে উন্নয়নের বিকল্প নেই। তাই বর্তমান সরকার শিক্ষক-শিক্ষার্থীদের সকল সুবিধা নিশ্চিত করে যাচ্ছে। এ সময় তিনি লেখাপড়ায় মনযোগী হতে শিক্ষার্থীদের প্রতি আবহান জানান।
উদ্বোধনকালে লাখাই উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মুশফিউল আলম আজাদ, ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম আলম, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি বদিউল আলম কাজল, প্রধান শিক্ষক ফজলুল করিম, লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এমরান হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধান শিক্ষক ফজলুল করিম জানান, এমপি আবু জাহির এর বরাদ্দে ৭৬ লাখ টাকা ব্যয়ে ৪ তলা ভিত্তি বিশিষ্ট ১ম তলা সম্পন্ন ভবনটি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের মাধ্যমে নির্মিত হয়েছে। এতে দীর্ঘদিনের নানামুখী সমস্যার সমাধান হলে আনন্দিত শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় লোকজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com