শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৯:৫৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

হবিগঞ্জে পতাকা উৎসব

  • আপডেট টাইম মঙ্গলবার, ৩ সেপ্টেম্বর, ২০১৯
  • ৭০৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ সঠিক মাপ ও বর্ণের জাতীয় পতাকা জেলাব্যাপী সকল শিক্ষা প্রতিষ্ঠানে উত্তোলনের লক্ষ্যে গতকাল সোমবার হবিগঞ্জে অনুষ্ঠিত হয়েছে পতাকা উৎসব। জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা পরিষদ হল রুমে এ উৎসবের উদ্বোধন করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ। সকালে জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে স্ব স্ব প্রতিষ্ঠানের জন্য পতাকা তুলে দেন জেলা প্রশাসক। এ সময় জেলার ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকেও সকল বিদ্যালয়ের প্রধানদের হাতে পতাকা তুলে দেয়া হয়। অনুষ্ঠানে জেলা পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি পেশার লোক উপস্থিত ছিলেন। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ শামছুজ্জামানের সভাপতিত্বে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বক্তৃতা করেন জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়ের অধ্যাপক ড. জহিরুল হক শাকিল, উপ-সচিব মো. নূরুল ইসলাম, হবিগঞ্জ পৌরসভার মেয়র মো. মিজানুর রহমান মিজান, অধ্যাপক জাহানারা খাতুন, সাবেক জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার মোহাম্মদ আলী পাঠান প্রমুখ।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com