বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
আজমিরীগঞ্জে নিখোঁজের দুদিন পর নদী থেকে হাত-পা বাঁধা শিশুর লাশ উদ্ধার হবিগঞ্জ জেলা পরিষদের প্রশাসক আহমেদ আলী মুকিবের দায়িত্ব গ্রহণ হবিগঞ্জেও হাম রোগের প্রাদুর্ভাব হাসপাতালে ভর্তি ৩ জন রোগী নবীগঞ্জে বজ্রপাতে আহত ৩ ॥ নিহত ১ মাধবপুর ঐতিহাসিক তেলিয়াপাড়া দিবসে মহাসমাবেশের আয়োজন আসবেন বিএনপি মহাসচিব হবিগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে ৫, সেক্রেটারী পদে লড়বেন ৮ জন প্রার্থী নবীগঞ্জ-ইনাতগঞ্জ সড়কে গর্তে ট্রাক আটকে যান চলাচলে বিঘ্ন হবিগঞ্জ আইসিটি পার্কের নামে অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন ৪ জনের বিরুদ্ধে মামলা দায়ের হবিগঞ্জে কিশোর গ্যাং এর ৪ সদস্য আটক হবিগঞ্জে চোরের উপদ্রব বাড়ছে আটক ৩ জনকে কারাগারে প্রেরণ

স্থানীয় সরকার মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচী স্থগিত করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ

  • আপডেট টাইম মঙ্গলবার, ৬ আগস্ট, ২০১৯
  • ৮১৯ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলামের দেয়া আশ্বাসের প্রেক্ষিতে অবস্থান ও কর্মবিরতি কর্মসূচী স্থগিত করেছে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার ঢাকা সচিবালয়ের সামনে আন্দোলনকারীদের উপস্থিতিতে বক্তব্য রাখার পর এ সিদ্ধান্ত নেয় বাংলাদেশ পৌরসভা সার্ভিস এসোসিয়েশন। এর ফলে আজ মঙ্গলবার হতে সারাদেশের ৩২৮ টি পৌরসভার সাথে সাথে হবিগঞ্জ পৌরসভায়ও নিয়মিত কর্মক্রম পুরোদমে শুরু হবে।
রাষ্ট্রীয় কোষাগার হতে বেতন-ভাতা ও পেনশনের দাবীতে ১৪ জুলাই হতে টানা ২৩ দিন সারাদেশের পৌরকর্মকর্তা-কর্মচারীবৃন্দ ঢাকা জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচী পালন করে আসছিলেন। এ কর্মসূচীর সাথে সাথে সারাদেশের পৌরসভার কর্মকান্ড বন্ধ থাকার কারনে মুখ থুবড়ে পড়েছিল নাগরিক সেবা কার্যক্রম।
সোমবার স্থানীয় সরকার মন্ত্রী মোঃ তাজুল ইসলাম আন্দোলনকারীদের সামনে এসে বক্তব্য রাখেন। তিনি বলেন ‘আপনাদের দাবী দাওয়া সম্পর্কে আমার জানা আছে।’ ‘আপনাদের স্বপ্ন পুরনের জন্য কতগুলো ব্যবস্থাপনা বিভিন্নভাবে করা হয়েছে ও করা আছে।’ ‘আমি আপনাদের জন্য কাজ করছি এবং করবো।’ ‘আমি ইতিমধ্যে ওবায়দুল কাদের, অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল ও এইচটি ইমামের সাথে কথা বলেছি।’ প্রধানমন্ত্রী দেশে আসলে আমরা একটি পদ্ধতি বের করার চেষ্টা করবো।’
‘আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন। আমি আন্তরিকভাবে চাই আপনারা ভালো থাকেন।’ মন্ত্রী মোঃ তাজুল ইসলাম পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ জানান। মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ সার্ভিস এসোসিয়েশন কর্মসূচী স্থগিত করেন। সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি সৈয়দ নকিবুর রহমানের সাথে আলাপ করলে তিনি জানান ‘মন্ত্রীর আশ্বাসের প্রেক্ষিতে আমরা আশা করছি আমাদের দাবী পুরনে সরকার তড়িৎ ব্যবস্থা নেবেন।’ এছাড়াও তিনি বলেন ‘সারাদেশে ডেঙ্গু জ্বরের প্রকোপের কারনে আমরা মনে করি এই মুহুর্তে দুর্যোগ কাটিয়ে উঠতে পৌরসভা কর্মকর্তা-কর্মচারীদের গুরুত্বপূর্ন ভূমিকা পালন করা প্রয়োজন। সবদিক বিবেচনা করে ১ মাসের জন্য আমাদের কর্মসূচী স্থাগিত করা হয়েছে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com