শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৭:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে হামলায় আহত ৫ ॥ কলেজ বন্ধ ঘোষণা

  • আপডেট টাইম রবিবার, ৪ আগস্ট, ২০১৯
  • ৭৬৬ বা পড়া হয়েছে

আবুল কাসেম, লাখাই থেকে ॥ লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রী কলেজে ছাত্রদের মধ্যে হামলায় ৫ জন আহত হয়েছে। গতকাল শনিবার সকাল ১১টায় এ ঘটনাটি ঘটে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বামৈ এলাকার কিছু কলেজ ছাত্র ও বহিরাগতরা মিলে, বুল্লা, সিংহগ্রাম, মনতৈল, রাঢ়িশাল ও করাব এলাকার ছাত্রদের উপর লাটিসোটা নিয়ে হামলা চালায়। এ সময় ছাত্ররা দিগি¦দিক দৌড়ে পালিয়ে যায়। আত্মরক্ষার্থে অনেকে ক্লাস রুমের ভিতরে আশ্রয় নেয়। সেখানেও আক্রমন করে হামলাকারীরা। এতে আহত হয় কাদির, সায়েম ও মামুনসহ ৫জন। হামলা সামাল দিতে শিক্ষক কৃষ্ণ বনিক আক্রমনকারী ছাত্রদের কাছে লাঞ্ছিত হন। পরে খবর পেয়ে লাখাই থানার ওসি এমরান হোসেন একদল পুলিশ নিয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি সামাল দেন।
এ ব্যাপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জাবেদ আলী ঘটনা সত্যতা স্বীকার করে বলেন, ওই ঘটনাটি সমাধানের লক্ষে আমি এবং থানার (ওসি) মিলে আগামী সোমবার সকাল ১১টায় অভিভাবক সহ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা চেয়ারম্যানের উপস্থিতিতে সমাধান করার জন্য তারিখ নির্ধারণ করা হয়। পরবর্তীতে আবারো হামলার ঘটনা ঘটে। উদ্বুত পরিস্থিতির কারনে অনিবার্য কারন বশত: কলেজ বন্ধ ঘোষনার পাশাপাশি বসার তারিখ বাতিল করা হয়। লাখাই থানার ওসি এমরান হোসেন বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে ঘটনাস্থলে পুলিশ মোতায়ন রয়েছে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com