রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
চুনারুঘাটে র‌্যাবের অভিযানে ৫২ কেজি গাঁজাসহ আটক ২ চা বাগানের শ্রমিকদের মজুরি বাড়ানোর দাবি ‘জুলাই বিপ্লবের প্রত্যাশা ও গণমাধ্যমের ভূমিকা’ বিষয়ে হবিগঞ্জে সাংবাদিকদের সাথে জেলা জামায়াতের মতবিনিময় বানিয়াচংয়ে শিক্ষক সমিতির নির্বাচন সম্পন্ন সভাপতি আবু তাহের, সম্পাদক মোফাজ্জল নবীগঞ্জে লাইটেস স্ট্যান্ডের উদ্বোধন ও ইউএনও রুহুল আমিনকে সংবর্ধনা বনগাঁও গ্রামে সংবাদকর্মীর দোকানে হামলা-ভাংচুর ॥ হত্যার হুমকি শায়েস্তাগঞ্জে র‌্যাবের অভিযানে ১৯ কেজি গাঁজাসহ আটক ৩ হবিগঞ্জে সপ্তাহের ব্যবধানে বিভিন্ন সবজির দাম বেড়েছে ॥ জনদূর্ভোগ জালালাবাদ এসোসিয়েশনের নির্বাচনে অধ্যাপক কামরুল হাসান সভাপতি ও অ্যাডভোকেট জসিম সম্পাদক নির্বাচিত নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখ করে ৮০ জনের বিরুদ্ধে মামলা

হবিগঞ্জে ডেঙ্গু নির্ণয়ের পর্যাপ্ত ব্যবস্থা নেই ॥ ১৫ রোগীর চিকিৎসা গ্রহণ

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৬৪২ বা পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার ॥ হবিগঞ্জে এখনও পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত ১৫ জন চিকিৎসা নিয়েছেন। এর মাঝে ১ জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং ২ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আর ৭ জন ইতিমধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। আক্রান্তদের অধিকাংশই লাখাই উপজেলার বাসিন্দা। সিভিল সার্জ অফিস সূত্রে জানা যায়, গত ৭ দিনে জেলার বিভিন্ন স্থানের ১৫ জন ডেঙ্গু জ¦রে আক্রান্ত হয়েছেন। গত ২৫ জুলাই থেকে ৩১ জুলাই পর্যন্ত তাঁরা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। এর মাঝে লাখাই উপজেলার বড়বাড়ি গ্রামের পাবেলকে ঢাকা মেডিকেল কলেজ এবং শায়েস্তাগঞ্জের কদমতলীর জালাল উদ্দিন ও বি. বাড়িয়া জেলার নাছিরনগর উপজেলার খান্দুরা গ্রামের ইউসুফকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। এছাড়া সদর উপজেলার রিচি গ্রামের লিটন মিয়াকে সদর আধুনিক হাসপাতালে, লাখাই উপজেলার কালাউক গ্রামের নূরুল আলম, লখনাউক গ্রামের সাইফুল, তেঘরিয়া গ্রামের শফিকুলকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও মাধবপুর উপজেলার রামপুর গ্রামের আশিককে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। তারা বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন।
হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. রথীন্দ্র চন্দ্র দেব জানান, ডেঙ্গুতে আতংকিত হওয়ার কিছু নেই। ঠিকমতো চিকিৎসা গ্রহণ করলে সুস্থ হয়ে উঠেন। তবে এ বিষয়ে সকলকে সচেতন হতে হবে। বাড়ির আশপাশ, ফ্রিজের নিচে জমে থাকা পানি, ফুলের টবে জমে থাকা পানি বা ড্রাম এবং পানির ট্যাংক পরিস্কার রাখার পরামর্শ দেন। তিনি বলেন, সদর হাসপাতালে ডেঙ্গু পরিক্ষার পর্যাপ্ত ব্যবস্থা নেই। তবে শীঘ্রই তা চলে আসবে। আর যারা এখনও পর্যন্ত হবিগঞ্জে চিকিৎসা নিয়েছেন তারা কেউই জেলায় আক্রান্ত হননি। তারা প্রত্যেকেই ঢাকায় গিয়ে আক্রান্ত হয়েছেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com