শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:১৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম ::
হবিগঞ্জে নাছির উদ্দিন পাটোয়ারী ও সারজিস আলম সহ ১০ এনসিপি নেতার বিরুদ্ধে মামলা দায়ের শায়েস্তাগঞ্জে পানিতে ডুবে ২ ভাইয়ের মৃত্যু হুইপ জি কে গউছের প্রচেষ্টায় ঢাকা-সিলেট ৬ লেন মহাসড়ক নির্মাণে দীর্ঘদিনের জটিলতার অবসান ঘটবে নবীগঞ্জে সংঘর্ষের ঘটনায় পুলিশ সদস্য আহত বানিয়াচং উপজেলার মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন আগামীকাল মাধবপুরে র‌্যাবের অভিযানে ৫০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ২ শায়েস্তাগঞ্জ উপজেলার নতুন ইউএনও মোঃ আসাদুজ্জামান চুনারুঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মাঝে কৃষি উপকরণ বিতরণ জেলা ছাত্রদল সভাপতি রিংগনসহ ১১ জনের নাম উল্লেখ করে ১’শ জনের বিরুদ্ধে এনসিপির মামলা নবীগঞ্জে পথসভা শেষে বিএনপি ও জাসাস নেতার মধ্যে বাকবিতন্ডা ও সংঘর্ষ ॥ আহত ২০

নবীগঞ্জে যানজট নিরসনে পৌরসভার অভিযান

  • আপডেট টাইম শুক্রবার, ২ আগস্ট, ২০১৯
  • ৬৯২ বা পড়া হয়েছে

মোঃ আলমগীর মিয়া, নবীগঞ্জ থেকে ॥ আসন্ন পবিত্র ঈদ-উল আযহাকে সামনে রেখে নবীগঞ্জ শহরকে যানজটমুক্ত করতে নবীগঞ্জ পৌরসভার উদ্যোগে অবৈধ দোকানপাট, বাস, সিএনজি, টমটমসহ বিভিন্ন যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদে অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে নবীগঞ্জ পৌরসভার মেয়র আলহাজ্ব ছাবির আহমদ চৌধুরীর নেতৃত্বে নবীগঞ্জ শহরের নতুন বাজার মোড়, থানা পয়েন্ট, মধ্য বাজার, হাসপাতাল রোড, শেরপুর রোডসহ বিভিন্নস্থানে অবৈধ দোকানপাট, বাস, সিএনজি ও টমটমসহ বিভিন্ন যানবাহনের অবৈধ ষ্ট্যান্ড উচ্ছেদ করেন। এসময় নবীগঞ্জ পৌরসভার প্যানেল মেয়র (১) এটিএম সালাম, নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মিয়া, আব্দুর রক্বীব হক্কানী, সুকেশ চক্রবর্তী সরাজ মিয়া, এলেমান চৌধুরী, ইকবাল আহমেদ, শাহেল আহমেদ প্রিন্সসহ অন্যান্য কাউন্সিলরবৃন্দ, কর্মকর্তা কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় পৌর মেয়র ডেঙ্গু জ্বর থেকে রক্ষা পওয়ার জন্য সচেতনা বৃদ্ধির লক্ষ্যে লিফলেট বিতরণ করেন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2013-2021 HabiganjExpress.Com
Design and Development BY ThemesBazar.Com